× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার মহাকাশে যেতে পারবেন আপনিও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১২:০৩ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৪:০১ পিএম

ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানে ৩ ইতালীয় গবেষক। ছবি : এএফপি

ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানে ৩ ইতালীয় গবেষক। ছবি : এএফপি

মহাকাশ নিয়ে আগ্রহীদের স্বপ্নই থাকে জীবদ্দশায় একবার হলেও পৃথিবীর বাইরে থেকে আমাদের এই নীল গ্রহকে দেখার। কিংবা মহাকর্ষের বাইরে গিয়ে ওজনহীনতা অনুভব করার। খুব কম মানুষের এই সৌভাগ্য হয়। তবে রিচার্ড ব্র্যানসনের মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিক আরও অনেক বেশি মানুষকে এমন দুর্লভ অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে। আপনিও যদি এমন অভিজ্ঞতা নিতে চান, আপনাকে গুনতে হবে সাড়ে চার লাখ ডলার।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) ভার্জিন গ্যালাকটিক তাদের প্রথম মহাকাশ পর্যটনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দিয়েছে। পর্যটকবাহী প্রথম মহাকাশ ফ্লাইট যাবে ১০ আগস্ট। নিউ মেক্সিকোর স্পেসপোর্ট থেকে স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ মিনিটে ৯০ মিনিটের এই মহাকাশ ফ্লাইট শুরু হবে। এবারের যাত্রায় যাবেন ৩ জন।

যারা যাচ্ছেন, তাদের প্রত্যেককে ব্যয় করতে হচ্ছে সাড়ে চার লাখ ডলার। যদিও এর আগে রিচার্ড ব্র্যানসন জানিয়েছিলেন, তাদের ভার্জিন গ্যালাকটিকে চড়ে পৃথিবীর বাইরে যেতে খরচ করতে হবে আড়াই লাখ ডলার। এখন পর্যন্ত প্রথম বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদের নাম প্রকাশ করা হয়নি। এ যাত্রা নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে ভার্জিন গ্যালাকটিক।

ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানটি একটি বড় বিমানের নিচে যুক্ত থাকে। পরে  ৪৫ হাজার ফিট ওপরে গেলে পরিবহন বিমান থেকে রকেট ইঞ্জিনচালিত মহাকাশযান ইউনিটিআলাদা হয়ে আরও ৫০ মাইল ওপরে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায়। আগস্টের মিশনটি একই উপায়ে সম্পন্ন হবে।

ভার্জিন গ্যালাকটিকের রকেটে করে মহাকাশ যাওয়ার অভিজ্ঞতা নিতে এখন পর্যন্ত ৮০০ জনের বেশি গ্রাহক তালিকাভুক্ত হয়েছে। ধাপে ধাপে তাদেরকে সুযোগ দেওয়া হবে।


সূত্র : ডেইলি মেইল 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা