× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোন প্রজাপতি কতদূর যাবে তা ডানা দেখে বলে দেওয়া যাবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ১৭:৫৯ পিএম

একটা মনার্ক বাটারফ্লাই প্রায় ৩ হাজার মাইল পথ পাড়ি দিতে পারে। ছবি : সংগৃহীত

একটা মনার্ক বাটারফ্লাই প্রায় ৩ হাজার মাইল পথ পাড়ি দিতে পারে। ছবি : সংগৃহীত

পাখিদের মতো প্রজাপতিও স্থানান্তরিত হয়। মৌসুমী আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে চলে যায় নিরাপদ স্থানে। এ প্রজাতির প্রজাপতির দেখা মেলে সচরাচর উত্তর আমেরিকার বিভিন্ন দেশে। ইংরেজিতে এ প্রজাতিকে মনার্ক বাটারফ্লাই বলা হয়। 

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এ রকম পরিযায়ী প্রজাপতিদের মধ্যে যাদের ডানার রঙ বেশি সাদা তারা অন্য প্রজাপতির চেয়ে বেশি দূরত্ব পাড়ি দিতে পারে। 

বিবিসি জানায়, মনার্ক বাটারফ্লাই নিয়ে সম্প্রতি গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ওদুম স্কুল অব ইকোলজির একদল গবেষক। গবেষণায় দেখা গেছে, যেসব মনার্ক বাটারফ্লাইয়ের ডানায় অন্যদের তুলনায় ৩ শতাংশ কম কালো এবং ৩ শতাংশ বেশি সাদা দাগ থাকে, সেগুলো বেশি পথ পাড়ি দিতে পারে। 

তবে ডানায় সাদা অংশ থাকলে প্রজাপতি কেন বেশি পথ পাড়ি দিতে পারে, এখন পর্যন্ত তার কোনো বৈজ্ঞানিক কারণ জানা যায়নি। 

গবেষণাসংশ্লিষ্ট অ্যান্ডি ডেভিস বলেন, ’আমাদের ধারণা ছিল, যে প্রজাপতির ডানার রঙ যত কালো তাদের পথ পাড়ি দেওয়ার সক্ষমতা তত বেশি। কারণ ডানার ওপরের অংশ কালো হলে উড়ার সক্ষমতা বাড়ে। কিন্তু গবেষণায় উল্টো ফল দেখা গেছে। দেখা গেছে, যে মনার্ক প্রজাপতির ডানায় সাদা অংশের পরিমাণ বেশি তারা তত বেশি পথ পাড়ি দিতে পারে। তবে কারণটি এখনও জানা যায়নি।’ 

জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনার্ক প্রজাপতির প্রায় ৪০০ ডানা গবেষণা করে দেখেছেন। দিন-রাতের বিভিন্ন সময়ে তা করা হয়েছে। গবেষণার স্থান ছিল কানাডার দক্ষিণ ও যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর দক্ষিণের বিভিন্ন অঞ্চল। গবেষণাটি ‘প্লাস ওয়ান’ নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। 

মনার্ক প্রজাপতি অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না। তাই উত্তর আমেরিকায় শীত শুরু হলে তারা তুলনামূলক গরম অঞ্চলের দিকে চলে যায়। একটা মনার্ক প্রজাপতি প্রায় ৩ হাজার মাইল পথ পাড়ি দিতে পারে। 

সূত্র : বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা