× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিডনি থেকে সবচেয়ে বড় পাথর সরালেন শ্রীলঙ্কার ডাক্তাররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১২:০৭ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ১৩:০৫ পিএম

শ্রীলঙ্কার সামরিক ডাক্তাররা সফলতার সঙ্গে এ পাথর কিডনি থেকে অপসারণ করে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার সামরিক ডাক্তাররা সফলতার সঙ্গে এ পাথর কিডনি থেকে অপসারণ করে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার সামরিক ডাক্তারদের একটি দল বিশ্বের বৃহত্তম কিডনি পাথর অপসারণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কলম্বো সামরিক হাসপাতালে চলতি মাসের শুরুর দিকে হওয়া এক সার্জারিতে কিডনি থেকে অপসারিত পাথরটি ছিল ১৩.৩৭২ সেন্টিমিটার লম্বা এবং ওজন ৮০১ গ্রাম।

বিবৃতিতে জানানো হয়, কলম্বো আর্মি হসপিটালের জেনিটো ইউরিনারি ইউনিটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল (ডাক্তার) কে. সুতারশানের নেতৃত্বে এ সার্জারি হয়। এই ইউরোলজিস্টের সঙ্গে সার্জারিতে অংশ নেন ক্যাপ্টেন (ডাক্তার) ডব্লিউ পিএসসি পাথিরাথনা ও (ডাক্তার) থামাশা প্রেমাথিলাকা।

কিডনি পাথরের আকৃতির বিবেচনায় এর আগের রেকর্ডটি ছিল ভারতীয় চিকিৎসকদের দখলে। ২০০৪ সালে হওয়া এ সার্জারিতে কিডনি পাথরটি প্রায় ১৩ সেন্টিমিটার লম্বা ছিল। আর ওজনের দিক থেকে রেকর্ডটি ছিল পাকিস্তানি চিকিৎসকদের দখলে। ২০০৮ সালে পাকিস্তানে হওয়া সার্জারিতে পাথরের ওজন ছিল ৬২০ গ্রাম।

শ্রীলঙ্কার সামরিক চিকিৎসকরা ওজন ও আকৃতির দুই রেকর্ডই ভেঙে দিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা