× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম ক্রুড স্পেস উড্ডয়ন আবার বিলম্বিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৫:৪৮ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৫:৪৯ পিএম

স্টারলাইনারের আগের মানববিহীন ফ্লাইট পরীক্ষার চিত্র। ছবি : সংগৃহীত

স্টারলাইনারের আগের মানববিহীন ফ্লাইট পরীক্ষার চিত্র। ছবি : সংগৃহীত

নতুন করে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পর বোয়িং আবারও তার প্রথম স্টারলাইনার স্পেস ক্যাপসুলের ক্রু ফ্লাইট বিলম্বিত করেছে। 

বৃহস্পতিবার নাসার কর্মকর্তারা তাড়াহুড়ো করে আয়োজন করা সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন। 

দেশটির কর্মকর্তারাও বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছেন।

এটি বোয়িংয়ের জন্য সর্বশেষ ধাক্কা বলে জানা গেছে, যা বছরের পর বছর উন্নয়ন বিলম্বে জর্জরিত এবং এখনো পর্যন্ত তার প্রথম ক্রুড স্টারলাইনার মিশন উড়তেই পারেনি।

এই যান্ত্রিক সমস্যার কারণে সিএসটি-১০০ স্টারলাইনার প্রোগ্রামটি আগেও অনেকবার স্থগিত করা হয়েছে।

কিন্তু, শেষ পর্যন্ত আন্তর্জাতিক একটি পরীক্ষামূলক ফ্লাইটে ২১ জুলাই মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। 

এখন নতুন ত্রুটি শনাক্ত হওয়ায় এই পরিকল্পনা আবার পিছিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার পরীক্ষার সময় বোয়িং প্রকৌশলীরা ত্রুটি সংক্রান্ত একটি নতুন সমস্যা চিহ্নিত করেছেন।

অভ্যন্তরীণ আলোচনার পরে তারা পরীক্ষামূলক ফ্লাইট পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার কাছে নতুন সমস্যাগুলো অবহিত করেছেন। 

বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্রুদের মহাকাশ স্টেশনে পৌঁছানোর ব্যাপারে নাসা ও বোয়িং চুক্তিবদ্ধ বলে জানা গেছে।  

বোয়িং ভাইস পেসিডেন্ট এবং মিশন প্রোগ্রাম ম্যানেজার মার্ক ন্যাপি বলেছেন, ‘এই সমস্যাগুলো সংশোধন করার জন্য আমরা সিএফটির (ক্রুড ফ্লাইট) প্রস্তুতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

সূত্র : এনপিআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা