× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই প্রযুক্তির মাধ্যমে বন্ধুর বেশে ভিডিও কল!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৬:৩০ পিএম

এআই প্রযুক্তির মাধ্যমে অনায়াসেই অন্য ব্যক্তির মুখাবয়ব হুবহু নকল করা যাচ্ছে। ছবি : সংগৃহীত

এআই প্রযুক্তির মাধ্যমে অনায়াসেই অন্য ব্যক্তির মুখাবয়ব হুবহু নকল করা যাচ্ছে। ছবি : সংগৃহীত

প্রযুক্তিবিদ্যার সাহায্যে যেমন বিশ্ব উন্নতির সিঁড়িতে উঠছে, ঠিক তেমনই তা বিশ্ববাসীকে ভয়াবহ বিপদের মুখেও ঠেলে দিচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে অনায়াসেই অন্য ব্যক্তির মুখাবয়ব হুবহু নকল করা যাচ্ছে।

এই ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করে কেউ যদি অন্য কারও মুখাবয়ব ধারণ করে ভিডিওকল করেন, তা হলে আসল এবং নকলের পার্থক্য খালি চোখে ধরা পড়া খুব একটা সহজ নয়। প্রতারকেরা তাই অপরাধের সময় হাত বাড়াচ্ছে এই সব প্রযুক্তির দিকে।

রয়টার্স জানিয়েছে, উত্তর চীনের এক বাসিন্দা ‘ডিপফেক’প্রযুক্তি ব্যবহার করে পাঁচ কোটি টাকার প্রতারণা করেছেন।

বাওটাউ সিটি পুলিশের দাবি, চীনের এক বাসিন্দার ঘনিষ্ঠ বন্ধুর চেহারা নকল করেছিলেন ওই প্রতারক। তার পর ভিডিও কল করে নিজের প্রয়োজনে পাঁচ কোটি টাকা সাহায্য চান বন্ধুর কাছে।

চীনের ওই বাসিন্দা ভাবেন, সত্যিই তার বন্ধু বিপদে পড়ে তার কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।

তাই বন্ধু সাজা প্রতারকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও দেন তিনি। টাকা পাঠানোর পর আসল ঘটনা বুঝতে পারেন।

সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে খুব শীঘ্রই তারা অভিযুক্ত প্রতারককে গ্রেফতার করবেন।

সূত্র : ইন্ডিয়াটুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা