× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি মহাকাশচারীদের হোয়াইট হাউসের অভিনন্দন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৭:৪৩ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১৭:৫৫ পিএম

আইএসএসে অবস্থান করা বাকিরা আরব মহাকাশচারীদের স্বাগত জানান। ছবি : নাসা টিভি

আইএসএসে অবস্থান করা বাকিরা আরব মহাকাশচারীদের স্বাগত জানান। ছবি : নাসা টিভি

আরব বিশ্বের প্রথম নারী হিসেবে সৌদি নাগরিক রায়নাহ বারনবি ও তার আরেক সৌদি সহযাত্রী আলি আল কার্নি এরই মধ্যে নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গেছেন। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের জাতীয় মহাকাশ কর্মসূচিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ এই প্রথম কোনো মহাকাশ মিশনে আইএসএসে গেল সৌদি নাগরিক।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাডাম হজ মঙ্গলবার (২৩ মে) এক টুইটবার্তায় অ্যাক্সিওম মিশন টুকে অভিনন্দন জানান। এ ছাড়া প্রথম আরব নারী হিসেবে রায়নাহ বারনবির মহাকাশ গমনকেও উদযাপনের কথা জানিয়েছেন। তিনি টুইটটি মোবারক লিখে শেষ করেন।

অ্যাক্সিওম মিশন টু হলো অ্যাক্সিওম স্পেস কোম্পানির সৌদি নাগরিকদের মহাকাশে পাঠানোর বেসামরিক কর্মসূচি। তারা মিশনের অংশ হিসেবে ২১ মে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে আরও দুই মহাকাশচারীসহ মোট চারজনকে মহাকাশে পাঠায়। তাদের বহনকারী ক্যাপসুল ক্রু-ড্রাগনে আইএসএস ডকে সংযুক্ত হলে সেখানে অবস্থান করা বাকি মহাকাশচারীরা তাদের স্বাগত জানান।

এই মিশনে অংশগ্রহণের মাধ্যমে বারনবি এমন এক নজির গড়লেন, যা এখন পর্যন্ত কোনো আরব নারীর ভাগ্যে জোটেনি। সাধারণত রক্ষণশীল সৌদি পরিবারের কোনো মেয়ে হয়তো ১০ বছর আগেও এমনটি ভাবতে পারত না।

তাই মহাকাশ অভিযানে যাওয়ার আগে আরব নারীদের প্রতিনিধি হিসেবে বারনবি বলেছিলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত হতে পেরে এবং আরব নারীদের স্বপ্ন বহন করতে পেরে আমি গর্বিত

বারনবি ও আলি আল কার্নির এই মহাকাশ অভিযানে আরও যে দুজন সঙ্গ দিয়েছেন, তারা হলেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী পেগি হুইটসন ও উদ্যোক্তা জন শফনার। 

 

সূত্র : আল-আরাবিয়া 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা