× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা কত জানালেন গবেষকরা

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ২০:৪০ পিএম

পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা কত জানালেন গবেষকরা

পিঁপড়া দেখে প্রায়ই অনেকের মনে প্রশ্ন জাগে, পৃথিবীতে ক্ষুদ্র এই প্রাণীটির সংখ্যা কত? সম্প্রতি এই প্রশ্নের উত্তর জানিয়েছেন একদল গবেষক। 

এক গবেষণাপত্রে দাবি করা হয়েছে, পৃথিবীতে প্রায় ২০ কোয়াড্রিলিয়ন পিঁপড়া রয়েছে। অঙ্কে প্রকাশ করলে এই সংখ্যাটি হলো ২০০০০০০০০০০০০০০০০ (বিশের পরে ১৫টি শূন্য)। নতুন এই সংখ্যা আগের ধারণার চেয়ে প্রায় ২০ গুণ বেশি। গবেষকরা বলছেন, বিশ্বজুড়ে বিজ্ঞানীদের ৪৮৯টি গবেষণাপত্র বিশ্লেষণ করে তারা পিঁপড়াদের সম্ভাব্য এই সংখ্যা পেয়েছেন। 

সোমবার দ্য কনভারসেশনে  প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

গবেষণাপত্রে বলা হয়েছে, পৃথিবীতে পিঁপড়াদের সম্মিলিত কার্বন ভর প্রায় এক কোটি ২০ লাখ টন। এটি বিশ্বের সব বন্য পাখি ও স্তন্যপায়ী প্রাণীর মোট ভরের চেয়ে বেশি। এ ছাড়া এই ওজন পৃথিবীর সব মানুষের মোট ওজনের পাঁচ ভাগের এক ভাগ। 

পিঁপড়ার মতো অমেরুদণ্ডী প্রাণীরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মাটি খুঁড়ে বাতাস ঢোকার পথ করে দেয়। এ ছাড়া বিভিন্ন গাছের বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। পিঁপড়ারা মাটির বিভিন্ন জৈব উপাদান ভেঙে একে আরও উর্বর করে তোলে। পিঁপড়ার এসব কাজ প্রকৃতির খাদ্যশৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ। 

সব মিলিয়ে পৃথিবীতে প্রায় ১৫ হাজার ৭০০ প্রজাতি ও উপপ্রজাতির পিঁপড়া রয়েছে। বিশ্বের প্রায় সব অঞ্চল ও বাস্তুতন্ত্রেই পিঁপড়ারা দলবদ্ধভাবে বাস করতে পারে। 

প্রবা/এমআর/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা