× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুদের সঙ্গে কথা বললে তাদের মস্তিষ্কের গঠন ভালো হয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৬:১৭ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৬:৩৮ পিএম

অতিশৈশবে শিশুদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে কথা বললে তাদের মস্তিষ্কের গঠন ভালো হয়। ছবি: সংগৃহীত

অতিশৈশবে শিশুদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে কথা বললে তাদের মস্তিষ্কের গঠন ভালো হয়। ছবি: সংগৃহীত

অতি শৈশব থেকে শিশুদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে কথা বলাটা তাদের মস্তিষ্কের গঠনের জন্য উপকারী। যে শিশুরা অতি শৈশব থেকে বড়দের সঙ্গে যথেষ্ট পরিমাণে মেশার সুযোগ পায় এবং তাদের কথা শুনে বড় হলে সেই সব শিশুর মস্তিষ্কের গঠন ভালো হয়। সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। 

গবেষণায় দেখা যায়, যেসব শিশু অতি শৈশব থেকে বড়দের কথা যথেষ্ট পরিমাণে শুনেছে তাদের মানসিক গঠন, মনোযোগের সীমা, স্নানু ও মস্তিষ্কের সংকেত উন্নত হয়। 

গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন স্পেন্সার। এই অধ্যাপক বলেন, ‘আমার কথা হলো, শিশুদের সঙ্গে কথা বলুন। এটা বেশ গুরুত্বপূর্ণ। বিস্ময়কর বিষয় হলো, শিশুদের সঙ্গে কথা বললে তাদের মস্তিষ্কের গঠন ও আকৃতি ভালো হয়।’ 

গার্ডিয়ান জানায়, গবেষণাটি নিউরোসায়েন্স জার্নালে ছাপা হয়েছে। গবেষণায় দুই ক্যাটাগরির শিশুদের ওপর পরীক্ষা চালানো হয়ছে। এক দলে ছিল ৮৭টি শিশু, যাদের বয়স ৬ মাস বা তার কাছাকাছি। আরেক দলে ছিল ৩০ মাস বয়সি ৭৬টি শিশু। 

এসব শিশুর কাপড়ের সঙ্গে এক ধরনের রেকর্ডিং যন্ত্র যুক্ত করে দেওয়া হয়েছিল। এ যন্ত্রে তাদের প্রায় ৬ হাজার ২০৮ ঘণ্টার বিভিন্ন ধরনের শব্দ ও ভাষা রেকর্ড করা হয়। 

পরবর্তী সময়ে ওই সব শিশু থেকে আলাদা করে ৮৪ জনকে একটি হাসপাতালের নীরব কক্ষে রাখা হয়। সেখানে তাদের ঘুমের ধরন ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। এরপর এসব শিশুর এমআরআই পরীক্ষা করা হয়।  

শিশুদের নিয়ে পরিচালিত আগের বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছিল, শিশুদের সঙ্গে বড়রা পর্যাপ্ত পরিমাণে কথা বললে তাদের ভাষা দক্ষতা বাড়ে, সমৃদ্ধ হয় শব্দভাণ্ডার। 

সূত্র : গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা