× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের নভোচারীকেও ফিরিয়ে আনবে রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৪ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৫ পিএম

রাশিয়ার সয়ুজ মহাকাশযানের ভেতরের অংশ। ছবি : সংগৃহীত

রাশিয়ার সয়ুজ মহাকাশযানের ভেতরের অংশ। ছবি : সংগৃহীত

রাশিয়ার মহাকাশ সংস্থা (রসকসমস) জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস) আটকে পড়া নভোচারীদের ফেরত আনতে একটি উদ্ধারকারী মহাকাশ যান পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে রাশিয়া। সবকিছু ঠিক থাকলে উদ্ধারকারী মহাকাশযানটি শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ৩টা ৩৪ মিনিটে মহাকাশে উৎক্ষেপিত হতে যাচ্ছে।

রসকসমসের একজন মুখপাত্রের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত সেপ্টেম্বরে সয়ুজ এমএস-২২তে চড়ে রুশ নভোচারী দিমিত্রি পেটলিন ও সের্গেই প্রোকোপিয়েভ এবং নাসার মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন।

সেই তিন নভোচারীর একই মহাকাশযানে ফেরার কথা ছিল। কিন্তু গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সয়ুজের কুল্যান্টে ফুটো হয়ে এর ভেতরে থাকা তরল বের হতে শুরু করে। যুক্তরাষ্ট্র ও রুশ মহাকাশ কর্মকর্তাদের বিশ্বাস, কোনো একটি ক্ষুদ্র মহাকাশ শিলার থেকে আঘাতপ্রাপ্ত হয়ে মহাকাশযানটি ক্ষতিগ্রস্ত হয়।

পরে সেই মহাকাশযান ব্যবহার উপযোগী রয়েছে কি না এবং নভোচারীদের ফেরত আনতে সক্ষম হবে কি না, তা খতিয়ে দেখে রসকসমস। জানুয়ারিতে তারা জানায়, এই মহাকাশযান ব্যবহার উপযোগী অবস্থায় নেই। পরে নভোচারীদের ফিরিয়ে আনতে বিকল্প ভাবনা শুরু হয়।

তবে দুর্ঘটনার পর থেকেই বলা হচ্ছিল, আটকে পড়া নভোচারীদের ফিরিয়ে আনতে বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ক্রু ড্রাগন নাসার আওতাধীনে অপারেশন পরিচালনা করতে পারে।

তবে গত জানুয়ারিতেই রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়, সেই তিন  মহাকাশচারীকে ফিরিয়ে আনতে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশযান পাঠাবেন তাদের মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস।

ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একেবারে তলানিতে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে, বিপরীতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে এবং একের পর এক রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সে হিসেবে অনেকেই ধারণা করেছিলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসা ও রসকসমসের দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি ভেঙে পড়তে পারে। কিন্তু বাস্তবে এমনটা ঘটেনি। এখন পর্যন্ত দুই দেশের সংস্থা মহাকাশকে বর্তমান পরিস্থিতির বাইরে রাখতে সক্ষম হয়েছেন।

 

সূত্র : সায়েন্স অ্যালার্ট  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা