প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩১ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩২ পিএম
কেনিয়ার নায়াঙ্গা সাইটে খননকার্য চালান প্রত্নতাত্ত্বিকরা। ছবি : সংগৃহীত
মানুষের বিবর্তনে খাদ্যরুচি বা খাদ্যাভাসের বড় প্রভাব রয়েছে। বিশেষ করে আগুন আবিষ্কারের পর মাংস বা অন্যান্য খাবার ঝলসে খাওয়ার বিষয়টি পরিবর্তনের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলেছে। এর আগে মানুষ বা মানুষের কাছাকাছি প্রজাতিগুলোর ক্ষেত্রে খাদ্যাভাসে সবচেয়ে বড় প্রভাব রেখেছিল ওল্ডওয়ান প্রযুক্তি। এর মাধ্যমেই মানুষ প্রথম খাদ্য কামড়ে খাওয়ার আগে প্রক্রিয়াকরণ শুরু করে।
এবার কেনিয়ার প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন মানুষের ব্যবহৃত কিছু প্রাচীনতম
হাতিয়ারের (ওল্ডওয়ান) খোঁজ পেয়েছেন। যেগুলো পাথরের তৈরি এবং প্রায় ২৯ লাখ বছর আগের।
আর এগুলো ফল ও সবজি কাটতে ব্যবহৃত হতো।
যেখানে এই হাতিয়ারগুলো পাওয়া গেছে, সেই পশ্চিম কেনিয়ার হোমা উপদ্বীপের নায়াঙ্গা
সাইটটিতে দুটি বড় জীবাশ্ম দাঁতও খুঁজে পাওয়া গেছে, গবেষণায় দেখা গেছে দাতগুলো আসলে
হোমো স্যাপিয়েন্সের নয়।
বরঞ্চ এগুলো বিলুপ্ত হয়ে যাওয়া মানব কাজিন প্যারানথ্রপাসের দাঁত। সেখানে
অনুসন্ধান চালিয়েও হোমো স্যাপিয়েন্সের কোনো জীবাশ্ম পাওয়া যায়নি। এতেই স্পষ্ট হয়ে ওঠে,
মানুষ ছাড়াও অন্যান্য মানব কাজিনও ওল্ডওয়ান প্রযুক্তির সঙ্গে পরিচিত ছিল।
প্রত্নতাত্ত্বিক সাইটটিতে পাথরের তৈরি হাতিয়ার পাওয়া গিয়েছিল ৩৩০টি। প্রত্নতত্ত্ববিদ
প্রফেসর রিক পটস বলেন, ‘এই পাথরের তৈরি হাতিয়ারের সাহায্যে আপনি হাতির চেয়েও ভালভাবে
কোনো কিছু গুড়ো করতে পারবেন এবং সিংহের দাঁতের চেয়েও ভালোভাবে কাটতে পারবেন।’
রিক পটস আরও বলেন, ‘ওল্ডওয়ান প্রযুক্তি মানুষ ও তার সমগোত্রীয় প্রজাতির
কাছে এমন ছিল যে শরীরের বাইরে নতুন দাঁতের সেট তৈরি করা, যা আমাদের পূর্বপুরুষদের জন্য
আফ্রিকার সাভানাতে নতুন ধরণের খাবারের দরজা খুলে দিয়েছিল।’
আর এ কথা বলতেই হয় বিবর্তনে খাদ্যরুচির ব্যাপক প্রভাব রয়েছে। নিউ ইয়র্ক
সিটিরি কুইন্স কলেজের প্রত্নতত্ত্ববিদ থমাস প্লামার বলেন, ‘প্যারানথ্রোপাসের সঙ্গে
ন্যায়াঙ্গায় পাওয়া হাতিয়ারগুলো নতুন একটি কেস সামনে আনতে পারে, আর তা হলো প্রাচীনতম
ওল্ডওয়ানগুলো কারা তৈরি করেছে? সম্ভবত শুধু হোমো স্যাপিয়েন্স নয়, অন্যান্য হোমিনিনরাও
ওল্ডওয়ান প্রযুক্তি কাজে লাগিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ চালাত।’
এর আগে ৩৩ লাখ বছর আগে খুঁজে পাওয়া ওল্ডওয়ান সরঞ্জামগুলোর থেকে এইগুলো আরও
উন্নত ছিল।
আর এটি প্রমাণ করে যে সরঞ্জামগুলো প্রাথমিক মানুষের অন্যান্য শাখাও ব্যবহার
করত, শুধু হোমো স্যাপিয়েন্সের মতো পূর্বপুরুষরাই নয়।
যদিও বিজ্ঞানীরা আগে ভেবেছিলেন, ওল্ডওয়ান টুলস (প্রাচীন যুগে পাথরের তৈরি
বিভিন্ন দরকারি সরঞ্জাম) কেবল হোমো স্যাপিয়েন্সের পূর্বপুরুষরাই ব্যবহার করত। কিন্তু
এখন এ ধারণা থেকে সরে আসছেন তারা।
কেনিয়ার প্রত্নতাত্ত্বিকদের সবশেষ আবিষ্কার, বিষয়টি আরও নিশ্চিত করেছে যে
বিলুপ্ত অন্যান্য মানবসদৃশ প্রজাতিও পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত।
সূত্র : বিবিসি