× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎগতিতে পানি পরিষ্কার করবে যে উপাদান

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ ১৮:২৩ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২ ১৮:৫৭ পিএম

পিএইচডি শিক্ষার্থী মোহাম্মদ হারিস ও গবেষক অধ্যাপক নিকি এস্থটিয়াঘি। ছবি : সংগৃহীত

পিএইচডি শিক্ষার্থী মোহাম্মদ হারিস ও গবেষক অধ্যাপক নিকি এস্থটিয়াঘি। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার গবেষকদের একটি দল পাউডারের মতো এমন এক উপাদান তৈরি করেছে, যা বিদ্যুতের গতিতে বর্জ্য পানি থেকে মাইক্রোপ্লাস্টিক এবং অন্যান্য দুষিত পদার্থ অপসারণ করতে সক্ষম। 

গবেষকদের বানানো উপাদানটি সাধারণ পাউডারের মতোই দেখতে। কিন্তু এটি আসলে মাইক্রোস্কোপিক ও ফেরোম্যাগনেটিক দিয়ে তৈরি। 

এর দ্বিমাত্রিক অর্গানিক ফ্রেমওয়ার্ক পানি থেকে মাইক্রোপ্লাস্টিক ও মিশে থাকা ময়লা সরিয়ে দেয়। 

অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রধান গবেষক অধ্যাপক নিকি এস্থটিয়াঘি বলেছেন, বিদ্যমান পদ্ধতিগুলো পানি থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণ করতে কয়েক দিন সময় নিতে পারে, যখন আমাদের সস্তা ও টেকসই উদ্ভাবন মাত্র ১ ঘণ্টার মধ্যে আরও ভালো ফল দিতে পারে। 

বিবৃতিতে বলা হয়, বিদ্যমান সবচেয়ে উন্নত ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে শনাক্ত করা যায়, এমন  প্লাস্টিক কণার চেয়েও ১ হাজার গুণ ছোট প্লাস্টিক কণাও দূর করতে পারবে তাদের তৈরি পাউডারসদৃশ পদার্থ। এ ধরনের ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিককে আগে কখনও অপসারণ করা যায়নি। 

এ গবেষণায় জড়িত পিএইচডি শিক্ষার্থী মোহাম্মদ হারিস এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, আমরা দূষিত পানির মধ্যে আমাদের বানানো পাউডারটি পরীক্ষা করে দেখেছি। এটি ৬০ মিনিটের মধ্যে ১০০ শতাংশ প্লাস্টিক কণা অপসারণ করতে পেরেছে। ১ লিটারে দ্রবীভূত ১ গ্রাম মাইক্রোপ্লাস্টিক অপসারণ করতে ৩ গ্রাম পাউডার ব্যবহার করা হয়েছিল। 

উন্নত মাইক্রোস্কোপিক প্রযুক্তির সাহায্যে এর কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। 

হারিস আরও জানিয়েছেন, এ পাউডার ছয়বার ব্যবহার করা যাবে। তারা এটিকে পেটেন্টের জন্য আবেদন করেছে এবং শিগগির বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার প্রত্যাশা করছে তারা। 

এ-সংক্রান্ত গবেষণাপত্র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নালে প্রকাশিত হয়েছে। 

আমাদের বর্তমান জীবনধারা পৃথিবীকে প্লাস্টিক গ্রহে পরিণত করেছে। শুধু দৃশ্যমান প্লাস্টিকের কারণেই সমুদ্রে বিশাল তিমি ও কচ্ছপের মতো দীর্ঘায়ু প্রাণীর মৃত্যু হচ্ছে। আর মাইক্রোপ্লাস্টিক তো এখন অ্যান্টার্কটিকা থেকে প্রত্যন্ত মরুভূমি, প্রাণীর মাংস থেকে মানুষের দুধেও পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এ ধরনের উদ্ভাবন নতুন আশার জন্ম দিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা