× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদে রোভার পাঠাচ্ছে আমিরাত

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ২২:০৭ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ০০:৪১ এএম

আমিরাতের রশিদ রোভার।  ছবি: সংগৃহীত

আমিরাতের রশিদ রোভার। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত বুধবার চাঁদের উদ্দেশে একটি রোভার পাঠাবে। এটির নাম রশিদ রোভার। ১০ কেজি ওজনের রোভারটি যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ‘স্পেসএক্সে ফেলকন ৯’- এ করে পাঠানো হবে। 

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আমিরাতের মুহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার (আমবিআরএসি) থেকে আমিরাতের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৯ মিনিটে এটি পাঠানোর দৃশ্যে নজর রাখতে বিশ্ববাসীকে আহ্বান জানানো হয়েছে।

সফল হলে পাঁচ মাস পথ পাড়ি দিয়ে আগামী এপ্রিলে এটি চাঁদের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবতরণ করবে। এ অঞ্চলের নাম এটলাস ক্রেটার।

রশিদ রোভার চাঁদের মাটি, ভূপৃষ্ঠের গতিশীলতা, পাথর ও ভূমির গঠন, ধুলোর চলাচল ইত্যাদি নিয়ে গবেষণা করবে। দুটি শক্তিশালী ক্যামরোর মাধ্যমে এসব কিছুর তথ্য ও ছবি পাঠাবে পৃথিবীতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা