× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবারের মতো দুই তারাযুক্ত নতুন কৃষ্ণগহ্বরের সন্ধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৭:৩৩ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৮:০৩ পিএম

কৃষ্ণগহ্বর। ছবি : সংগৃহীত

কৃষ্ণগহ্বর। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো দুটি তারাযুক্ত নতুন ধরনের কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন ইউরোপীয় স্পেস এজেন্সির জ্যোতির্বিজ্ঞানীরা। গাইয়া স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করা কৃষ্ণগহ্বরটির অবস্থান পৃথিবী থেকে প্রায় আট হাজার আলোকবর্ষ দূরে। এত দিন সন্ধান পাওয়া কৃষ্ণগহ্বরগুলোর সঙ্গে একটি তারা যুক্ত থাকলেও নতুন ধরনের কৃষ্ণগহ্বরটিতে দুটি তারা যুক্ত রয়েছে। নতুন এই অনুসন্ধান কৃষ্ণগহ্বরের বিদ্যমান গঠনতত্ত্বকে চ্যালেঞ্জ করবে।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, গাইয়া স্পেস টেলিস্কোপ প্রথমবারের মতো ট্রিপল ব্ল্যাকহোল সিস্টেমবিশিষ্ট নতুন ধরনের কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছে। ব্ল্যাকহোল ট্রিপল বা ভি৪০৪ সিগনি সিস্টেমবিশিষ্ট কৃষ্ণগহ্বরটি বর্তমানে একটি তারাকে গ্রাস করছে। নতুন করে সেখানে একটি দূরবর্তী তারার খোঁজ মিলেছে, যা প্রতি ৭০ হাজার বছর ধরে ব্ল্যাকহোলকে প্রদক্ষিণ করছে।

প্রাথমিকভাবে ভি৪০৪ সিগনি সিস্টেম কেন্দ্রীয় ব্ল্যাকহোল ও গ্রাস করা তারার জন্য স্বীকৃত। এই সিস্টেমে নতুন এক তৃতীয় নক্ষত্রের খোঁজ মিলেছে। নতুন এই নক্ষত্রের জন্য বিজ্ঞানীরা এই সিস্টেমকে ট্রিপল ব্ল্যাকহোল হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। নতুন এই সিস্টেমের ব্ল্যাকহোলের উপস্থিতি সুপারনোভা বিস্ফোরণের কারণেই যে ব্ল্যাকহোল তৈরি হতে পারে, সেই ধারণার সৃষ্টি করছে।

নতুন ধরনের কৃষ্ণগহ্বরের সন্ধান পাওয়ার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী কেভিন বার্গ বলেন, ‘আমরা মনে করি, বেশিরভাগ ব্ল্যাকহোল নক্ষত্রের ভয়ানক কোনো বিস্ফোরণ থেকে তৈরি হয়েছে। নতুন এই আবিষ্কার প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করবে। নতুন এই সিস্টেম ব্ল্যাকহোল বিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ধরনের ব্ল্যাকহোল আরও আছে কি না জানা প্রয়োজন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা