× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দা উঠলো ‘কুরআনের নূর’ রিয়েলিটি শো’র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৩ পিএম

‘ইয়েস কার্ড’ হাতে ‘কুরআনের নূর’ রিয়েলিটি শো-এর এক প্রতিযোগী। প্রবা ফটো

‘ইয়েস কার্ড’ হাতে ‘কুরআনের নূর’ রিয়েলিটি শো-এর এক প্রতিযোগী। প্রবা ফটো

কোমলমতি হাফেজদের কণ্ঠে পবিত্র কুরআনের সুরের মূর্ছনায় পর্দা উঠলো ‘কুরআনের নূর’ রিয়েলিটি শো-এর। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিলেট ও ময়মনসিংহ বিভাগে আয়েজিত অডিশন রাউন্ডের মধ্য দিয়ে শুরু হলো হিফজুল কোরআন প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এ রিয়েলিটি শো আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।

বৃহস্পতিবার সিলেট ও ময়মনসিংহ বিভাগে প্রাথমিক বাছাইপর্ব হয়। উভয় বিভাগ থেকে ৩০ জন করে মোট ৬০ জন পায় ‘ইয়েস কার্ড’।

সারা দেশের বিভিন্ন মাদরাসার অনুর্ধ্ব-১৫ হাফেজরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। হাফেজদের সম্মাননা জানানোর অংশ হিসেবে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী রমজানে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে দেওয়া হবে ১০ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৭ লাখ, তৃতীয় পুরস্কার ৫ লাখ, চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা করে। প্রত্যেককে সম্মাননাও দেওয়া হবে। সেরা দশের বাকি ৫ জনও পাবেন আর্থিক পুরস্কার ও সম্মাননা।

পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহর ও ঢাকার দুই অঞ্চলে অনুষ্ঠিত হবে অডিশন। এর মধ্যে কুমিল্লা ও চট্টগামে আগামী ১১ ফেব্রুয়ারি, রাজশাহী ও রংপুরে ১৪ ফেব্রুয়ারি, খুলনা ও ফরিদপুরে ১৮ ফেব্রুয়ারি ও বরিশালে ২০ ফেব্রুয়ারি অডিশন রাউন্ড হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ জোনে ২২ ও ২৩ ফেব্রুয়ারি অডিশন রাউন্ড অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা