× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে ৪৬৯ মণ্ডপে দুর্গাপূজা, উৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২১:২৪ পিএম

জেলার ছয়টি উপজেলায় এ বছর ৪৬৯টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমায় রং করা, মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলার ছয়টি উপজেলায় এ বছর ৪৬৯টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমায় রং করা, মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাত পোহালেই শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে ঝিনাইদহজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার ছয়টি উপজেলায় এ বছর ৪৬৯টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমায় রং করা, মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। পূজাকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছেন পূজা উদ্‌যাপন কমিটির নেতারাও।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ঝিনাইদহ সদর উপজেলায় ১১১টি, শৈলকুপায় ১২৮টি, হরিণাকুণ্ডুতে ৩০টি, কালীগঞ্জে ১০৪টি, কোটচাঁদপুরে ৫০টি এবং মহেশপুরে ৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজা উপলক্ষে প্রতিমাশিল্পীরা দিনরাত পরিশ্রম করে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ করছেন। কোথাও চলছে মণ্ডপ সাজানোর কাজ, আবার কোথাও প্রতিমায় রং করা ও আলোকসজ্জার প্রস্তুতি। পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

পূজার আয়োজকরা জানান, দুর্গাপূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক। প্রতিবছর এ উৎসবকে ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা তৈরি হয়। পূজামণ্ডপগুলোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সী মানুষের সমাগম ঘটে।

এদিকে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব উদ্‌যাপিত হবে। উৎসবের দিনগুলোতে জেলার পূজামণ্ডপগুলো মানুষের মিলনস্থলে পরিণত হবে। অন্যবারের তুলনায় এ বছর আগে থেকেই প্রশাসন নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজার আয়োজন সম্পন্ন করতে পারব।”

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য পুলিশ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মণ্ডপে টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি পূজা মন্দির কমিটি ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”দ

জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্স বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ উৎসবকে কেন্দ্র করে যেন কোনো অশুভ শক্তি বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা