কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে প্রথমবারের মতো দুর্গাপূজাকে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে বিশেষ শিল্প প্রদর্শনী ‘শিল্পীর চোখে দুর্গা ২০২৬’।
শক্তি শিল্পযাত্রার উদ্যোগে চার দিনব্যাপী এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৯ থেকে ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গ্যালারি চিত্রক, ধানমন্ডি ২১এ, রোড ৪, ঢাকা-তে।
দেশের বরেণ্য ও খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি নবীন ও প্রবীণ শিল্পীদের সৃজনশীল শিল্পকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতায় দেবী দুর্গার নানা রূপ, ভাবনা ও শিল্পভাবনা তুলে ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান | ৯ অক্টোবর
৯ অক্টোবর বিকেল ৪টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান এবং জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌসহ অন্যান্য সম্মানিত অতিথি।
উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
চার দিনের বিশেষ আয়োজন
প্রথম দিন | ৯ অক্টোবর | উদ্বোধনী অনুষ্ঠান
বিকেল ৪টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
দ্বিতীয় দিন | ১০ অক্টোবর | মিউজিক অ্যালবাম লঞ্চিং
দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ১৩টি গানের মিউজিক অ্যালবাম লঞ্চিং অনুষ্ঠিত হবে। সংগীত ও শিল্পের সমন্বয়ে এদিনের আয়োজন আরও বর্ণিল হয়ে উঠবে।
তৃতীয় দিন | ১১ অক্টোবর | সেরা পূজোর মুখ
অনুষ্ঠিত হবে ‘সেরা পূজোর মুখ’ ইভেন্ট ও অন-স্পট সিলেকশন কার্যক্রম। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি বাছাই করা হবে।
চতুর্থ দিন | ১২ অক্টোবর | শিল্পীর কথা
আয়োজনের শেষ দিনে অনুষ্ঠিত হবে ‘শিল্পীর কথা’। এদিন অংশগ্রহণকারী ও আমন্ত্রিত শিল্পীদের সঙ্গে শিল্প, সৃজনশীলতা ও তাঁদের শিল্পভাবনা নিয়ে বিশেষ কথোপকথনের আয়োজন থাকবে।
প্রদর্শনীর সময়
৯ অক্টোবর: উদ্বোধন বিকেল ৪টা থেকে
১০–১২ অক্টোবর: প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত
চার দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্পীদের সৃজনশীলতা, শিল্পভাবনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সাধারণ দর্শকের সামনে তুলে ধরাই আয়োজকদের মূল উদ্দেশ্য।