× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুষ, দুর্নীতিমুক্ত করা হবে ইসলামিক ফাউন্ডেশন: ধর্মমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৮ পিএম

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ফাইল ছবি

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ফাইল ছবি

ঘুষ, দুর্নীতি ও অন্যায়মুক্ত করে গড়ে তুলতে হবে ইসলামিক ফাউন্ডেশনকে এমনি মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শাসনামলে ইসলামিক ফাউন্ডেশনে ইসলাম ছিল না। প্রতিষ্ঠানটি আওয়ামীকরণ ও মুজিবীকরণে ব্যস্ত ছিল। এ অবস্থার উত্তরণ চান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ইমাম-মোয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করেছেন। ক্রমান্বয়ে সারাদেশের ইমাম-মোয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও বিমান ভাড়া কমানো না হলেও এই সরকার হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যাত্রীসেবার মানও বাড়ানো হয়েছে।

অনুষ্ঠান শেষে ধর্মমন্ত্রী মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন। বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে শুরু হওয়া এ মেলায় দেশি-বিদেশি ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা