× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামাজ ছাড়বেন না, অন্যের হক নষ্ট করবেন না: সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৫:৪৭ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১৫:৪৮ পিএম

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বুধবার আয়োজিত এক আলোচনা সভা ও সেমিনারে সভাপতির বক্তব্যে কথা বলেন আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়ার প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বুধবার আয়োজিত এক আলোচনা সভা ও সেমিনারে সভাপতির বক্তব্যে কথা বলেন আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়ার প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়ার প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী।

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বুধবার আয়োজিত এক আলোচনা সভা ও সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সৈয়দ সহিদ উদ্দিন আহমদ বলেন, “মহানবী (সা.)-এর শিক্ষা শুধু ধর্মীয় জীবনের জন্য নয়, মানুষের সামগ্রিক জীবন পরিচালনার জন্যও অনুসরণীয়। তাঁর আদর্শ ধারণ করতে পারলে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হবে। তিনি বলেন, "মহানবী (সা.) পৃথিবীতে আসা সমগ্র মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি সত্য, ন্যায়, ক্ষমা ও সহনশীলতার শিক্ষা দিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

ধর্মীয় আমলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হাশরের মাঠে কোনো আমলনামা কবুল না হলেও দরুদ কবুল হবে। তাই সবাইকে বেশি বেশি দরুদ পাঠের আহ্বান জানান তিনি। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি মন্তব্য করেন, ‘মিলাদ আগে, সিরাত পরে।’ শবে বরাতসহ ইসলামের বিভিন্ন বিষয়ের বিরোধিতাকারীদের সমালোচনা করে তিনি বলেন, “তারা ইয়াজিদের ইসলামের পক্ষে, আর আমরা হোসাইনী ও মদিনার ইসলামের পক্ষে।”

নামাজের ওপর বিশেষ গুরুত্বারোপ করে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ বলেন, “নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। একই সঙ্গে মানুষের অধিকার রক্ষা করতে হবে এবং অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।” তিনি আরও যোগ করেন, ঈদে মিলাদুন্নবী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়, বরং মহানবীর সুন্নাহ ও মানবিক মূল্যবোধ নিজেদের জীবনে বাস্তবায়নের দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মুফতি আব্দুল মতিন চাঁদপুরী, মুফতি নজরুল ইসলাম রেজভী ও মাওলানা নজরুল ইসলাম মুন্সীগঞ্জীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আশেকান ও ভক্তরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সৈয়দ সহিদ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি জশনে জুলুশ (শোভাযাত্রা) বের করা হয়। জুলুশটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। পরে জোহরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা