বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় গুরুত্বের সঙ্গে আখেরি চাহার সোম্বা পালন করা হয়।
পবিত্র আখেরি চাহার সোম্বা বুধবার। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।
ফারসি শব্দগুচ্ছটির অর্থ ‘শেষ বুধবার’। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ধর্মীয় গুরুত্বের সঙ্গে পালন করা হয়।
প্রচলিত মতে, সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সুস্থতা অনুভব করেছিলেন। এতে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে দান-সদকা ও শুকরিয়া আদায় করেন। সেই স্মরণে অনেকে এ দিনে নফল ইবাদত ও দান-খয়রাত করে থাকেন।
বাংলাদেশে দিনটি সরকারি বার্ষিক ছুটির তালিকায় ঐচ্ছিক ছুটি হিসেবে রয়েছে।