× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুমোদিত এজেন্সিতে হজের নিবন্ধনের আহ্বান হাবের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২০:৪৩ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ২১:১০ পিএম

কাবা শরীফ। ছবি: এএফপি

কাবা শরীফ। ছবি: এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে লাইসেন্সবিহীন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে আর্থিক লেনদেন না করে অনুমোদিত হজ এজেন্সির ব্যাংক হিসাবে সরাসরি টাকা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

ঢাকার নয়া পল্টনের একটি হোটেলে মঙ্গলবার আয়োজিত হজ ও উমরাহ মেলা এবং আগামী বছরের হজ ব্যবস্থাপনা বিষয়ক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে লাইসেন্সবিহীন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর হজযাত্রী সংগ্রহ। এমনকি কোনো কোনো সেলিব্রেটি বা বিশিষ্ট ব্যক্তি নিজেদের পরিচিতি ব্যবহার করেও অনৈতিকভাবে হজযাত্রী সংগ্রহ করছেন, যার ফলে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।

তিনি হজযাত্রীদের সতর্ক করে বলেন, হজ নিবন্ধনের আগে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স ও অনুমোদন যাচাই করে নিতে হবে। পাশাপাশি শুধু নিবন্ধিত এজেন্সির মাধ্যমেই হজের কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।

ফরিদ আহমেদ জানান, লাইসেন্সবিহীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপনের তথ্য ধর্ম মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সৌদি আরবের নতুন হজ নীতিমালার বিষয়ে তিনি বলেন, ২০২৫ সালের হজ ব্যবস্থাপনায় রোডম্যাপ, বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস এবং ডি ক্যাটাগরি সার্ভিস প্রত্যাহারের মতো পরিবর্তন আনা হয়েছে। এতে বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় ও ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান, অনুমোদিত হজ এজেন্সির তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। জামানতের অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতায় কিছু এজেন্সি তালিকাভুক্ত হতে পারেনি। আগামী কয়েক দিনের মধ্যে বাকি তালিকাগুলো প্রকাশ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা