× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যার দেবীর আরাধনায় দেশজুড়ে সরস্বতী পূজা উদযাপিত

বাসস

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:০১ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:০১ পিএম

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত। ছবি : বাসস

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত। ছবি : বাসস

বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুক্রবার সারাদেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রার্থনায় মর্ত্যে এদিন মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে এই বাগদেবীর আরাধনা করা হচ্ছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির, মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এদিন সকাল থেকে ভক্ত ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠের কেন্দ্রীয় মণ্ডপসহ বিভিন্ন বিভাগের সুসজ্জিত মণ্ডপগুলোতে চলছে উৎসবের আমেজ। এছাড়া ঢাকার রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং পুরান ঢাকার বিভিন্ন মণ্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির ব্যবস্থাপনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় মণ্ডপে যথাযথ ধর্মীয় মর্যাদায় পূজা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় প্রেসক্লাবেও আলাদাভাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বেতার ও টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে এবং সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ।

পূজা মণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের পাশাপাশি অনেক স্থানে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবীর আশীর্বাদ কামনায় ছোট শিশুদের হাতেখড়ির মাধ্যমে সূচিত হচ্ছে তাদের অক্ষরজ্ঞানের প্রথম পাঠ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা