× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলভীবাজারের বরুনা মসজিদ

ইসমাইল মাহমুদ

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১২:১১ পিএম

মৌলভীবাজারের বরুনা মসজিদ। প্রবা ফটো

মৌলভীবাজারের বরুনা মসজিদ। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যময় সুবিশাল ও ঐতিহ্যময় হাইল হাওরবিধৌত বরুনা গ্রামে অবস্থিত প্রাচীন স্থাপত্যকলার অপূর্ব নিদর্শন ‘বরুনা বড় জামে মসজিদ’। মসজিদের মূল ফটকে থাকা বোর্ডে নির্মাণ সাল উল্লেখ রয়েছে ১০০০ বঙ্গাব্দ, ১৫৯৩ খ্রিস্টাব্দ। সে হিসেবে মসজিদের বর্তমান বয়স ৪৩২ বছর। এলাকাবাসীর ধারণা, যখন এ মসজিদ তৈরি করা হয় তখন এতদাঞ্চলে আর কোনো মসজিদ ছিল না। তবে মসজিদ কে নির্মাণ করেছেন, সে সম্পর্কিত তথ্য নেই এলাকাবাসীর কাছে। 

প্রায় ৬০ শতাংশ ভূমির ওপর নির্মিত ঐতিহাসিক এ মসজিদে রয়েছে দৃষ্টিনন্দন কারুকার্যময় তিনটি গম্বুজ। মূল মসজিদের চার কোনায় চারটি ও বারান্দায় ১০টি বিশালাকার পিলার রয়েছে। মসজিদের দৈর্ঘ্য ৮০ ফুট ও বারান্দাসহ প্রস্থ ৭০ ফুট। মসজিদটি নির্মিত হয়েছে চুন-সুরকি দিয়ে। মসজিদে প্রবেশের জন্য রয়েছে তিনটি দরজা। সাত শতাধিক মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। 

প্রাচীন এই মসজিদ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। মসজিদটি সংস্কারের দাবি এলাকাবাসীর। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা