× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ের জমিদারবাড়ি মসজিদ

এম জহিরুল ইসলাম

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ের জমিদারবাড়ি মসজিদ। প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ের জমিদারবাড়ি মসজিদ। প্রবা ফটো

ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁও জেলার জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ। মসজিদটি নির্মাণ করেন পশ্চিমবঙ্গ থেকে তৎকালীন পূর্ববঙ্গে ব্যবসার উদ্দেশ্যে আসা এক চৌধুরী পরিবার। জানা যায়, আব্দুল হালিম চৌধুরী ১৭৮০ সালে ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে মিস্ত্রি এনে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদটি নির্মাণ করতে চার পুরুষের প্রায় ২১ বছর সময় লাগে। মসজিদ নির্মাণের প্রধান দুই মিস্ত্রি হংস রাজ ও রামহিৎ হিন্দু ধর্মের অনুসারী ছিলেন।

মসজিদের প্রবেশমুখেই আছে বেশ বড় ও সুন্দর একটি তোরণ। মসজিদের ওপরে বড় বড় তিনটি গম্বুজ। গম্বুজের ওপরের অংশে কাচ ও পাথরের কারুকাজ করা। মসজিদের প্রধান বৈশিষ্ট্য এর নকশা করা মিনার। মসজিদের ছাদে মোট ২৮টি মিনার আছে। নকশা ও কারুকাজ করা প্রতিটি মিনারের উচ্চতা প্রায় ৩৫ ফুট। 

মসজিদটি চার অংশে ভাগ করা। মূল কক্ষ, মূল কক্ষের সঙ্গে ছাদসহ বারান্দা, ছাদবিহীন বারান্দা, অর্ধপ্রাচীরে বেষ্টিত ছাদবিহীন বারান্দার মাঝখানে মূল দরজা। মূল কক্ষের কোণগুলো তিন থামবিশিষ্ট। পুরো মসজিদের ভেতর ও বাইরের দেয়ালগুলোয় প্রচুর লতাপাতা ও ফুলের নকশা আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা