× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলগঞ্জের মাটির মসজিদ

ইসমাইল মাহমুদ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:১৬ পিএম

কমলগঞ্জের মাটির মসজিদ

একসময় মাটির তৈরি ঘরই ছিল আবহমান বাংলার সৌন্দর্য। কালের বিবর্তনে গ্রামাঞ্চলের পরিবেশ থেকে ক্রমান্বয়ে মাটির তৈরি ঘর হারিয়ে গেছে। ৭০-৮০ বছর আগে মাটির তৈরি ঘরবাড়ির যখন স্বর্ণযুগ, তখন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের পুরানবাড়ি পাহাড়ি এলাকাস্থ বজলুবাগ চা বাগানের পাশে গড়ে উঠেছিল মাটির তৈরি একটি পাঞ্জেগানা মসজিদ। আধুনিক ইট-পাথরের যুগেও দীর্ঘদিন ধরে টিকে ছিল মাটির দেয়ালের এ মসজিদ। তবে সংস্কারের অভাবে পুরোপুরি ভগ্নদশায় পতিত মসজিদটি এখনও অতীতের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের জেরিন চা বাগান হয়ে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পুরানবাড়ি পাহাড়ি মেঠো সড়কের বজলুবাগ চা বাগানের পাশের এ মাটির মসজিদের বয়স ৭০ থেকে ৮০ বছর। রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটি এখন পুরোপুরি ভগ্নদশা।

জরাজীর্ণ মসজিদটির চারদিকে মাটির দেয়াল। মসজিদের ওপরে টিনের চালা। এর চারপাশে অনেকটাই ঘন জঙ্গলে আবৃত। মসজিদের দক্ষিণ পাশে পাকা করে নির্মিত ওজুর পানি রাখার চৌবাচ্চাটিও পরিত্যক্ত। স্থানীয়রা ঐতিহ্যবাহী এ মসজিদ সংস্কারের মাধ্যমে পুনরায় চালুর দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা