× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তাবলীগের জোড়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ২০:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো কেরানীগঞ্জে তাবলীগ জামায়াত বাংলাদেশের পাঁচ দিনের জোড়। মঙ্গলবার (১১ নভেম্বর) লাখো মুসল্লির আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আশপাশ এলাকা । সকাল ১০ টা ৫৫ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগের বিশ্ব আমীর দিল্লীর মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। এতে ২০টি দেশের প্রায় ৬০০ বিদেশি মেহমানও অংশ নিয়েছেন। তাবলিগের সাথী ছাড়াও আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নেন। এর আগে ফজরের পর হেদায়তি বয়ান পেশ করেন মুফতি ইউসুফ বিন সা’দ কান্ধলভী, আর তরজমা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মনির বিন ইউসুফ।

‎গত ৭ নভেম্বর শুক্রবার থেকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মিকাইল এলাকায় শুরু হওয়া এ জোড় মঙ্গলবার সকাল পর্যন্ত চলে। সরেজমিনে দেখা গেছে, এক বর্গ কিলোমিটারজুড়ে বিশাল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের রাস্তাঘাট ও মাঠেও মুসল্লিরা অবস্থান নেন।

‎জোড়ে সারা দেশ থেকে তাবলিগ জামাতের তিন চিল্লার সাথী, উলামায়ে কেরাম ও মুরুব্বিরা অংশ নেন। এখান থেকে দেশ-বিদেশে ৪০ দিন ও ৪ মাস মেয়াদি জামাত দাওয়াতের কাজে পাঠানো হয়।

‎তাবলিগ জামাতের কেন্দ্রীয় বিশ্ব মারকাজ দিল্লির নিজামুদ্দিনের মুরুব্বিরাও জোড়ে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন।

‎ময়দান প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ বলেন, পাঁচ দিনব্যাপী এই জোড় তাবলিগ জামাতের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি দ্বীনি সমাবেশ। ‎তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, এবারের জোড়ে ২০টি দেশের প্রায় ৬০০ বিদেশি মেহমান অংশ নিয়েছেন। তাঁরা দেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজে অংশ নেবেন। ময়দানে প্রায় লক্ষাধিক সাথী উপস্থিত ছিলেন।

‎জোড় ময়দান পরিদর্শন শেষে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার  জাহাঙ্গীর আলম বলেন, লাখো মুসল্লির নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা একযোগে কাজ করেছেন। বিদেশি মেহমানদের নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা