প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১১:৩১ এএম
ছবি: সংগৃহীত
আল কুরআনের বাণী
বল : আমি প্রতিপালকের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের ওপর আস্থা রাখি, যা তোমরা অস্বীকার করো। তোমরা যে বিষয়টি (পুনরুত্থান দিবস) শিগগিরই প্রত্যাশা করছ, তা আমার কাছে নেই। সিদ্ধান্ত কেবল আল্লাহর। তিনি সত্য বলেন এবং তিনিই শ্রেষ্ঠতম সিদ্ধান্ত গ্রহণকারী।
আল-হাদিস থেকে
হজরত সালিম ইবন আবদুল্লাহ ইবন উমর (রা.) কর্তৃক তার বাবার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাবকে (রা.) বলতে শুনেছিÑ রাসুলুল্লাহ (সা.) আমাকে কিছু কিছু উপঢৌকন দিতেন এবং আমি বলতাম, এটা আমাকে না দিয়ে আমার চেয়ে বেশি অভাবীকে দিন। এমনকি একবার তিনি আমাকে কিছু মাল দিলেন। আমি বললাম, আমার তুলনায় যার প্রয়োজন বেশি এটা তাকেই দিন। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, এটা গ্রহণ করো এবং এ ছাড়া এসব মালও গ্রহণ করো, যা কোনো প্রকার লালসা ও কামনা ছাড়াই তোমার নিকট এসে যায়। আর যা এভাবে না আসে, তা পাওয়ার ইচ্ছাও পোষণ করো না।