প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১১:৫৫ এএম
ছবি: সংগৃহীত
আল-কুরআনের বাণী
বল : আমরা কি আল্লাহ ব্যতীত এমন কাউকে আহ্বান করব, যে আমাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না এবং আল্লাহ আমাদেরকে পথপ্রদর্শন করার পরও আমরা কি পূর্বাবস্থায় ফিরে যাব ওই ব্যক্তির মতো, যাকে শয়তান বিভ্রান্ত করেছে, যদিও তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে, ‘এসো, আমাদের কাছে।’ বল : নিশ্চয়ই! আল্লাহ প্রদর্শিত পথই সঠিক পথ। আমরা বিশ্বসমূহের পালনকর্তার নিকট নিজেদের সমর্পণ করতে নির্দেশিত হয়েছি।
আল-হাদিস থেকে
হজরত সালিম ইবন আবদুল্লাহ (রা.) কর্তৃক তার পিতার সূত্রে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) উমর ইবনুল খাত্তাব (রা.) কে কখনও কখনও কিছু সম্পদ দান করতেন। উমর (রা.) তাকে বলতেন, ইয়া রাসুলুল্লাহ! আমার এ সম্পদের প্রয়োজন নেই। আমার চেয়ে যার প্রয়োজন ও অভাব বেশি তাকেই দিন। এর পর তিনি তাকে বলেন, ‘এ সম্পদ নাও এবং নিজের কাছে রেখে দাও অথবা সদকা করে দাও। তোমার কামনা ও প্রার্থনা ব্যতীত যে সম্পদ তোমার নিকট এসে যায়, তা রেখে দেবে। আর যা এভাবে না আসে তার জন্য অন্তরে আশা পোষণ করবে না।