× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামের বাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১১:২১ এএম

ইসলামের বাণী

আল-কুরআনের বাণী

তার সম্প্রদায়ের অবিশ্বাসী নেতৃস্থানীয়রা বলল, ‘আমরা তোমাকে আমাদের মতই একজন মরণশীল মানুষ ব্যতীত আর কিছুই দেখছি না এবং আমাদের মধ্যে নিচু পর্যায়ের লোকজন ছাড়া আর কাউকেই তোমার অনুসরণ করতে দেখছি না এবং আমাদের ওপর তোমাদের কোনো প্রকার শ্রেষ্ঠত্বও দেখছি না। না, বরং আমরা তোমাকেই মিথ্যাবাদী মনে করি।’

  • সুরা হুদ, ২৭

আল-হাদিস থেকে

হজরত আবদুর রহমান ইবন হুরমুজ জানিয়েছেন যে, হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জানাজা পড়া পর্যন্ত লাশের সঙ্গে থাকে, তাকে এক কিরাত সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত লাশের সঙ্গে উপস্থিত থাকে, তাতে দুই কিরাত সওয়াব প্রদান করা হবে। কেউ জিজ্ঞেস করল, দুই কিরাত বলতে কী পরিমাণ বোঝায়? তিনি বলেন, দুটি বিরাট পাহাড় সমতুল্য। অন্য রাবী বলেন, ইবন উমর (রা.) জানাজা আদায়ের পর চলে যেতেন। আবু হুরায়রা (রা.)-এর এ হাদিসটি ইবন উমর (রা.)-এর নিকট পৌঁছালে, তিনি বলেন, আমি বহু কিরাত নষ্ট করেছি।

  • হাদিস ২০৬৩
  • Ñসহিহ মুসলিম শরিফ থেকে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা