× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামের বাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আল কুরআনের বাণী

আল্লাহ বিশ্বাসীদের তাদের বর্তমান অবস্থায় রাখবেন না। অবশ্যই তিনি ভালোদের থেকে মন্দদের পৃথক করবেন। তবে অদৃশ্য বিষয় সম্পর্কে তোমাদের অবহিতকরণের মাধ্যমে নয়। অদৃশ্য বিষয়ের জ্ঞানপ্রাপ্তিতে তিনি তার বার্তাবাহকরূপে যাকে ইচ্ছে বাছাই করেন। অতএব আল্লাহ এবং তার বার্তাবাহকদের ওপর বিশ্বাস স্থাপন কর। যদি তোমরা বিশ্বাস কর ও (মন্দ কর্ম/পথ থেকে) নিজেদের রক্ষা করে চল, তবে তোমাদের জন্য রয়েছে মহাপুরস্কার।

  • সুরা আল-ইমরান, ১৭৯


আল-হাদিস থেকে

হজরত জাবির ইবন আবদুল্লাহ (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, মসজিদে নববীর পাশে কিছু স্থান খালি হলে বনু সালেমা সম্প্রদায় সেখানে আগমন করে বসবাস করতে সংকল্প করলে বিষয়টি রাসুলুল্লাহ (স.) এর নিকট পৌঁছলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন : আমি জানতে পেরেছি যে, তোমরা মসজিদের কাছে চলে আসতে চাও। তারা বলল- ইয়া রাসুলুল্লাহ! আমরা তাই সংকল্প করেছি। একথা শুনে নবী (স.) বললেন : হে বনু সালেমা সম্প্রদায়ের লোকেরা, তোমরা তোমাদের ঐ বাড়িতেই থাক। কেননা, তোমাদের নামাযের জন্য মসজিদে আসার প্রতিটি পদক্ষেপ লিপিবদ্ধ করা হয়। 

  • হাদিস ১৩৯৩ 
  • সহীহ মুসলিম শরীফ থেকে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা