প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১১:০৯ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫ ১১:১১ এএম
ফাইল ফটো
বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে আর মধ্যস্থতাকারীর প্রয়োজন ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার আবেদন করা যাবে। এ জন্য চালু করা হয়েছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম “নুসুক ওমরাহ” (umrah.nusuk.sa)।
সম্প্রতি, এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ওয়েবসাইট ছাড়াও গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাবে নুসুক অ্যাপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনকারীরা সহজেই ই-ভিসা, হোটেল বুকিং, পরিবহন, সাংস্কৃতিক ভ্রমণসহ সব ধরনের সেবা একসঙ্গে পাবেন।
হাজিরা চাইলে সরকারি ব্যবস্থার সাথে যুক্ত বহুভাষিক ইন্টারফেস ব্যবহার করে তৈরি প্যাকেজ নিতে পারবেন অথবা নিজস্ব ভ্রমণপথও তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী প্যাকেজ কাস্টমাইজ করার সুযোগও পাবেন।
কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ ধর্মীয় ভ্রমণকে ডিজিটালাইজেশনের নতুন ধাপে নিয়ে যাবে। পাশাপাশি এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ, যেখানে হজ ও ওমরাহকে বিশ্বজুড়ে আরও সহজলভ্য ও আধুনিক করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নুসুক ওমরাহ প্ল্যাটফর্মের মাধ্যমে যেভাবে আবেদন করবেন: