× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৩:২৫ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৫ ১৩:৩৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হিজরি ১৪৪৭ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১।

উল্লেখ্য, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং একই দিনে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। দিনটি মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা