× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমা

সাদপন্থিরা অনুমতি পেলেন যে শর্তে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০১ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

শর্তসাপেক্ষে শেষবারের মতো টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি পেলেন মাওলানা সাদের অনুসারীরা। সাদপন্থিদের আয়োজনে দ্বিতীয় পর্যায়ের এই ইজতেমা শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগের কার্যক্রম না করার শর্তে এ বছর দ্বিতীয় পর্বে ১৪-১৬ ফেব্রুয়ারি সাদপন্থিরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। ইজতেমা ২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সিদ্ধান্তগুলো হলো- তাবলিগ জামাত বাংলাদেশের শূরায়ি নিজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) প্রথম পর্বে  ৫ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

আর তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদের অনুসারী)-এর আয়োজনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে আগামী বছর থেকে তারা আর বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না।  আর ইজতেমা শেষে আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শূরায়ি নিজামের কাছে হস্তান্তর করবেন তারা।

প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত বুধবার

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, ‘ প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত হবে বুধবার দুপুর ১২টায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নেবে পুলিশ। শুক্রবারও পুলিশের কাছেই থাকবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) মাওলানা সাদের অনুসারীদের তা বুঝিয়ে দেওয়া হবে।’ 

জিএমপি কমিশনার জানান, এবার মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। পুরো মাঠ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পেট্রল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মাঠের ভেতরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা