× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৩ এএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৬ এএম

আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮ তম বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’। ছবি : সংগৃহীত

আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮ তম বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’। ছবি : সংগৃহীত

বিশ্ব মুসলমানদের শান্তি কামনার মধ্যে দিয়ে শেষ হলো প্রথম ধাপের আখেরি মোনাজাত। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। প্রায় ২৪ মিনিটের মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের।

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হোন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে। মোনাজাত উপলক্ষে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা ছুটি দেওয়া হয়েছে। ময়দান ছাড়িয়ে আশপাশের বিভিন্ন সড়ক মহাসড়ক ভরে।যায় ধর্মপ্রাণ মুসুল্লি দিয়ে।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

প্রতিবছরের মতো এবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে। তবে প্রথম পর্বে থাকছে দুই ধাপ। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। এই দুই ধাপে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অনুসারীরা।

দ্বিতীয় পর্বে অংশ নিবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। সেই পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা