× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৩ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী। শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর মিরপুরের দারুসসালাম শাহি মসজিদে তিনি আনুষ্ঠানিকভাবে এ ধর্ম গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওই মসজিদের খতিব ও ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ। তিনি দেব চৌধুরীকে শাহাদাহ (ইসলাম ধর্ম বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান।

শাহাদাহ পাঠের আগে দেব চৌধুরী বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না। তবে আমার রুমে তিনটি বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে।’

শাহাদাহ পাঠের পর উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।

তার এ ধর্ম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘ইসলামে স্বাগতম দেব চৌধুরী। আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা