× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরের অলিপুর মসজিদ

তারিকুল ইসলাম

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১১:৩৭ এএম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে অবস্থিত আলমগীরী মসজিদ। প্রবা ফটো

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে অবস্থিত আলমগীরী মসজিদ। প্রবা ফটো

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে অবস্থিত আলমগীরী মসজিদ বা অলিপুর শাহী মসজিদ। মসজিদের প্রবেশপথে নাস্তালিক লিপিতে ফারসি ভাষায় লেখা শিলালিপি থেকে জানা যায়, ১৬৯২ সালে আওরঙ্গজেবের শাসনামলে আবদুল্লাহ নামে একজন মসজিদটি নির্মাণ করেন। একই এলাকায় শাহ সুজা মসজিদ নামে আরেকটি প্রাচীন মসজিদ আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৯৬ সালের ১৬ মার্চ অলিপুর মসজিদ সংস্কার কাজ হাতে নেয়। বিভিন্ন সময় একাধিক সংস্কারের ফলে অলিপুর শাহী মসজিদ প্রাচীনতম অনেক বৈশিষ্ট্য হারিয়েছে। মসজিদের ৬০ ফুট পূর্বে রয়েছে একটি বড় পুকুর। পুকুরটি মসজিদ নির্মাণকারী কর্তৃপক্ষই খনন করেছিল।

সাধারণ মোগল স্থাপত্যরীতির তাৎপর্যপূর্ণ ব্যতিক্রম পরিলক্ষিত হয় এ মসজিদে। সাধারণত মোগলরা তিন গম্বুজবিশিষ্ট মসজিদই তৈরি করত। কিন্তু এ মসজিদে আছে পাঁচ গম্বুজ। মসজিদের প্রধান দরজার ওপরে স্থাপিত রয়েছে ১.১০ ফুট দীর্ঘ ও সাড়ে ১১ ইঞ্চি প্রস্থের ফারসি ভাষায় লিখিত শিলালিপি। প্রধান প্রবেশপথের দুই পাশে বহির্গত খিলানসহ আরও দুটি প্রবেশপথ রয়েছে। উত্তর আর দক্ষিণের প্রতিটি দেয়ালে এক জোড়া খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। পূর্ব দিকে রয়েছে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে দুটি করে মোট সাতটি খিলান পথ। এ ছাড়া ইমারতের চার কোণে রয়েছে কলসাকৃতির গম্বুজ। মসজিদের নির্মাতা আবদুল্লাহর সমাধি আছে এখানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা