× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এয়ার ইন্ডিয়ায় বয়স্ক নারীর শরীরে যাত্রীর প্রস্রাব

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৫:০০ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৬:১৯ পিএম

এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

ঘটনা ২৬ নভেম্বরের। ওইদিন টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে নয়াদিল্লি ফিরছিলেন এক বয়স্ক নারী। পথিমধ্যে ওই নারীর সিটের কাছে গিয়ে এক পুরুষ যাত্রী নিজের প্যান্টের জিপার খুলে ফেলেন। এরপর ওই নারীর শরীর, তার জিনিসপত্রে প্রস্রাব করে দেন। কিন্তু অভিযোগ সত্ত্বেও ব্যবস্থা নেননি উড়োজাহাজের ক্রুরা।

স্ক্রলডটইনের এক প্রতিবেদনে বলা হয়, চরম বিপর্যস্ত ওই নারী সম্প্রতি টাটা গ্রুপের চেয়ারপারসন নটরাজন চন্দ্রশেখরনের কাছে লিখিত অভিযোগ করেন। চন্দ্রশেখরনের কাছে অভিযোগ করার পর নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তারা পুলিশের কাছে একটি অভিযোগ করেছে।

টাটা গ্রুপের চেয়ারপারসনের কাছে লেখা অভিযোগপত্রে ওই নারী লেখেন, ‘অভিযোগ করার পরও ক্রুরা ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। ওই ব্যক্তি নির্বিবাদে উড়োজাহাজ থেকে নেমে গেছে। এ ঘটনা আমাকে মানসিকভাবে দারুণ যন্ত্রণা দিচ্ছে।’

ওই ঘটনায় ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। কর্তৃপক্ষ এও বলেছে, দায়িত্ব পালনে যারা অবহেলা করেছেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা