× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীদের কর্মসংস্থানে প্রতিবন্ধকতা দূর করার তাগিদ সিপিডির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ২৩:২১ পিএম

নারীদের কর্মসংস্থানে প্রতিবন্ধকতা দূর করার তাগিদ সিপিডির

দেশের প্রচলতি শিক্ষাব্যবস্থায় কর্মমুখী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সময় এসে গেছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে শ্রমের বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ এবং দক্ষতা বাড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ ও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আর এসব পরিকল্পনা বাতস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিশেষ করে নারীদের কর্মসংস্থানে প্রতিবন্ধকতাগুলো দূর করতে অন্তর্বর্তী সরকারের শ্রম অধিকার কমিশনকে উদ্যোগ নিতে বিলম্ব করা ঠিক হবে না। যতটা সম্ভব নারী ও যুবকদের কমংসংস্থান বাড়াতে শিক্ষাক্রমে কর্মমুখী শিক্ষায় সংযোজন করতে হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থা, কিশোরী ও যুবাদের কাজের সুযোগ ও কর্মব্যবস্থা’ শীর্ষক সংলাপে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন।

তিনি বলেন, নানামুখী প্রতিবন্ধকতার কারণে জেলা পর্যায়ে কিশোরী ও তরুণীদের জন্য চাকরির বাজার অনেক চ্যালেঞ্জিং। যে কারণে শহুরে নারীদের চেয়ে গ্রামীণ নারীরা পিছিয়ে রয়েছে। কিন্তু সেই বিষয়ে তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

হাওড় অঞ্চলের পিছিয়ে পড়া জেলা কিশোরগঞ্জের শ্রমবাজার নিয়ে একটি জরিপ তুলে ধরে খন্দকার মোয়াজ্জেম বলেন, প্রত্যন্ত এলাকাগুলোতে স্থানীয় সরকারের কার্যক্রমের আওতা বাড়াতে হবে। নারীদের কর্মসংস্থান বাড়াতে ফ্রি ট্রেনিং, উপজেলা লেভেলে  ইনসেন্টিভের ব্যবস্থা করা এবং কৃষি ও ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা করা প্রয়োজন। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে তো ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট উদাসীনতা রয়েছে। তারা যদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ক্ষেত্রে কৃপণতা দেখায় তবে একাডিমিক কোর্স শেষ বা প্রশিক্ষণ শেষে বাস্তব অভিজ্ঞতা আসবে কোথায় থেকে? অভিজ্ঞতা তো ক্লাসে অজর্নন করা যায় না। সেজন্য শিল্পগ্রুপগুলোর উচিত যেসব যুবক এ কিশোর একাডেমিক শিক্ষা শেষে ইন্টার্নশিপ করতে আগ্রহী, তাদের সেই সুযোগ নিশ্চিত করা।

নারীর উন্নয়ন এবং পিছিয়ে পড়া গ্রামাঞ্চল নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের শ্রম অধিকার কমিশনকে নারীদের কর্মসংস্থানে প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের তাগিদ দেন সিপিডির এই গবেষণা পরিচালক। তিনি বলেন, নারীদর নিয়ে নানা কুসংস্কার রয়েছে। রয়েছে নানা বাধা। এসব বাধা দূর না হলে দেশের কর্মসংস্থান ও উন্নয় উভয় বাধার মুখোমুখি হবে। কেননা, নানামুখী প্রতিবন্ধকতার কারণে জেলা পর্যায়ে কিশোরী ও তরুণীদের জন্য চাকরির বাজার অনেক চ্যালেঞ্জিং। যে কারণে শহুরে নারীদের চেয়ে গ্রামীণ নারীরা পিছিয়ে রয়েছে।

খন্দকার মোয়াজ্জেম আরও বলেন, প্রত্যন্ত এলাকাগুলোতে স্থানীয় সরকারের কার্যক্রমের ব্যাপক ঘাটতি রয়েছে। এসব দূর করার জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন। নারীদের কর্মসংস্থান বাড়াতে ফ্রি ট্রেনিং, উপজেলা লেভেলে ইনসেন্টিভের ব্যবস্থা করা এবং কৃষি ও ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এ সময় কিছু সম্মানি বা যেভাবেই হোক বেতনটা পরিশোধ করতে হবে।

তিনি বলেন, কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সরকারের একটি গুর্রুত্বপূর্ণ কার্যক্রম। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদ, ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতায় শিক্ষিত স্বল্পশিক্ষত নারী-পুরুষদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আবার শিক্ষার মান, হালনাগাদকরণ, বাজার চাহিদা অনুযায়ী উপযোগী কোর্স চালু করা, পাঠদান মান, পরিবীক্ষণ, ব্যবস্থাপনাগত দক্ষতা ইত্যাদি ক্ষেত্রে এখনও অনেক ঘাটতি রয়ে গেছে। এ ছাড়াও কারিগরি শিক্ষার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিও এই ক্ষেত্রে একটি বড় অন্তরায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা