× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় বৈশাখী উৎসবে মাতল প্রবাসী বাংলাদেশিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৪ ২০:২৯ পিএম

আপডেট : ১৩ মে ২০২৪ ২০:৪৩ পিএম

মালয়েশিয়ায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

মালয়েশিয়ায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

আবহমান বাংলার নানা রূপ, বৈচিত্র্য তুলে ধরার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানালো মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়াপ্রবাসী তরুণ ব্যবসায়ীদের সংগঠন বিডি এলিট ক্লাবের আয়োজনে শনিবার (১১ মে) রাজধানী কুয়ালালামপুরে ক্রাফট কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দেন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো প্রবাসী বাংলাদেশি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শামিম আহসান। বিশেষ বক্তা ছিলেনপাহাং রাজ্য সংসদের স্পিকার দাতুশ্রী হাজি মো. সরকার হাজি শামসুদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেনএলকিউআইডি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডির নির্বাহী পরিচালক দাতুশ্রী মো. ফারমেজুদ্দিন বিন নাজারুদ্দিন।

দিনব্যাপী অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি কোনো কিছুর কমতি ছিল না। বৈশাখী উল্লাস নামে এ আয়োজনে ছিল দেশীয় স্বাদের পিঠা-পুলি আর নানা ধরনের খাবারের সমারহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানদের ব্যস্ত সময় পার করতে দেখা যায় আলপনা আঁকা নিয়ে। পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয় বাংলার রূপ আর বৈচিত্র্যের নানা দিক নিয়ে। ঢোল তবলা আর বাদ্য বাজনার তালে এদিন আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয়।

হাইকমিশনার শামিম আহসান তার বক্তব্যে আয়োজনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সংস্কৃতির বিকাশে এমন উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন।

আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকা থেকে যোগ দেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তবে অভিনয় নয়, দর্শকদের অনুরোধে বেশ কয়েকটি গান পরিবেশন করেন তিনি। ব্যাচেলর পয়েন্ট নাটকের জাকির চরিত্রে অভিনয় করা সাইদুর রহমান পাভেলের প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকদের মন কাড়ে সময়ের জনপ্রিয় বাউলশিল্পী শফি মণ্ডলের পরিবেশনা। তার গাওয়া গান অনুষ্ঠানজুড়ে দর্শকদের মুগ্ধতা ছড়ায়।

আয়োজক সংগঠন বিডি এলিট ক্লাবের সভাপতি মনসুর আল বাশার সোহেল বলেন, ‘এলিট ক্লাব, প্রবাসে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর।’ সবাইকে ঐক্যবদ্ধ করে প্রবাসীদের সমস্যা সমাধানেও এ সংগঠন কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও জাকিয়া সুলতানা মেরি। এ ছাড়া সকাল থেকে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা নানা ধরনের পরিবেশনায় অংশ নেয়। তবে বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়ার শিক্ষার্থীদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

বৈশাখী মেলার এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ছিলেন বিভিন্ন দেশের নাগরিকরাও। প্রবাসে এ ধরনের আয়োজন বিদেশে দেশের ভাবমূর্তি, দেশের সংস্কৃতি উজ্জ্বল করে বলে মন্তব্য করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার কাউন্সিলর মোর্শেদ আলম, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান খান কাঁকন এবং বৈশাখী উল্লাস ১৪৩১ উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদ উদ্দিন গাজী, বিডি এলিট ক্লাবের বদিউজ্জামান বাবু, লাল মোহাম্মদ, রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়, শেখ জহির, রাছেল খান, এমএ রনি, আব্দুল্লাহ আল মামুন, তারিকুল আলম চৌধুরী অভি, নাদিম খান, আশরাফুজ্জামান রনি, রোহান আহমেদ শামীম, সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দিন ফাহাদী, নাজমুস সাকিব, লাল্টু বিশ্বাস, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম, সোহাগ, এলিট ক্লাবের উপদেষ্ঠা ও কমিউনিটি নেতা রেজাউল করিম রেজা, মকবুল হোসেন মুকুল, দাতুশ্রী কামরুজ্জামান কামাল, অহিদুর রহমান অহিদ, দাতুশ্রী জালাল উদ্দিন সেলিম, শাহিন সরদার, ইকবাল হোসেন, মোয়াজ্জেম হোসেন নিপুসহ অনেকে।

অনুষ্ঠানে স্পন্সরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ। এ আয়োজনের শেষে কুপন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা