× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর মুক্তি পেলেন সাংবাদিক ইলিয়াস

নোমান সাবিত, যুক্তরাষ্ট্র

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২৫ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১১ পিএম

সাংবাদিক ইলিয়াস হোসেন। ছবি : সংগৃহীত

সাংবাদিক ইলিয়াস হোসেন। ছবি : সংগৃহীত

মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তবে গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে করা মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় দুপুর দেড়টার দিকে ছেড়ে দেওয়া হয় বলে জানায় দেশটির পুলিশ।

অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরা মামলাটি করেন।

সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানান ইলিয়াস। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন এবং নিরু ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল আইনে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।

জানা যায়, গত ১ ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের শেষ দিন ছিল ইলিয়াসের। এদিন নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে করা মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় দুপুর দেড়টার দিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ইলিয়াসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে মামলার বাদী জ্যাকব মিল্টন সাংবাদিকদের জানান, আদালতের রায়ের মাধ্যমেই ইলিয়াসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন তিনি। তবে এই প্রতিবেদন লেখার সময় তার ইউটিউব চ্যানেলে মানহানিকর ওই ভিডিওটি পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা