× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের নতুন কমিটির অভিষেক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ২১:০৮ পিএম

বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের নতুন কমিটির নেতারা। প্রবা ফটো

বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের নতুন কমিটির নেতারা। প্রবা ফটো

বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের নতুন কমিটির অভিষেক হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বার্মিংহামের স্মলহিথে বিয়া লাউঞ্জ ব্যাংকুইটিং হলে বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়।

‘বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি জাতি গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন সাংবাদিকরা। সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি তুলে ধরে অনেকের বিরাগভাজন হলেও সাংবাদিকদের মাধ্যমেই আসল সত্য সামনে চলে আসে। সাংবাদিকরা কাজ করেন সমাজের দর্পণ হিসেবে। তাই এক্ষেত্রে বস্তুনিষ্টতা বজায় রাখা প্রতিটি সাংবাদিকের নৈতিক দায়িত্ব’। 

বাংলা প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে এসে এভাবেই নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন বার্মিংহামে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ক্লাবের পুনঃনির্বাচিত সভাপতি মোহাম্মদ মারুফ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সুহেল ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের ছাত্র ব্রিটিশ-বাংলাদেশি তরুণ সায়েম আহমদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, জনমত পত্রিকার সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বার্মিংহামের বাংলাদেশি বাসিন্দা আলহাজ্ব নাসির আহমেদ, আজির উদ্দিন ও গোলাম মাহমুদ মিয়া।

বক্তব্য রাখেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, বাংলা টিভির ব্যুরো চিফ আব্দুল কাদির চৌধুরী মুরাদ, লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদী, এলবি ২৪ এর এনাম চৌধুরী, নতুন দিন পত্রিকার পলি রহমান, সাংবাদিক মো. আব্দুল আজাদ।

বার্মিংহাম সিটি কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন- জিয়াউল ইসলাম, মায়া আলী, সাবিনা মালিক বানু, জালাল উদ্দিন, ঝুমা বেগম, জুলিয়েট বার্কার স্মিথ।

এছাড়া উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ড. আব্দুল খালিক, কমরেড মসুদ আহমদ, আব্দুল লতিফ জেপি, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কামরুল হাসান চুনু, তাফাজ্জাল হোসেন চৌধুরী, এম এ রশিদ ভূইয়া, ফয়েজ উদ্দিন এমবিই, বশির মিয়া কাদির, আব্দুল মালিক পারভেজ, সৈয়দ কফিল আহমদ, সৈয়দ আখতার হোসেন কিবরিয়া।

আরও উপস্থিত ছিলেন- কবির উদ্দিন, মাহবুব আলম চৌধুরী মাখন, সৈয়দ জমশেদ আলী, মাওলানা কাদির আল হাসান, জুনেদুর রহমান জুনেদ, সয়ফুল আলম, এনামুল হক খান নেপা, এনামুল হাসান সাবির, ওয়াসিমুজ্জামান, আবজার হোসেন, নুরুল ইসলাম কিসলু, আব্দুস শুকুর, হোসাইন আহমদ, হাসিব উদ্দিন মতিন, হাজী ফখরুল ইসলাম, রাজু আহমদ পারভেজ, এম রহমান দীপু, মুস্তাফিজুর রহমান সেলিম,  জুবের আলম, ফয়সল আহমেদ, তাজুল ইসলাম, রহমত আলী, মোসাদ্দিক হোসেন শ্যামল, শায়েখ কামালী, আবু আম্বিয়া, মকসুদ আহমেদ, মঈন চৌধুরী, জামিল আহমদ প্রমুখ।

বিপিসির কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি সৈয়দ নাসির আহমদ, কায়সারুল ইসলাম সুমন, ফারছু চৌধুরী, অর্গেনাইজিং সেক্রেটারি মো. আতিকুর রহমান ও সদস্য আহমেদ মুসলেহ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আলীমুজ্জামান বলেন- এই সংগঠনের সাংবাদিকরা ভাল কাজ করেছেন বলেই আজকের এই উপস্থিতি। সাংবাদিকদের ভবিষ্যেতের ইঙ্গিত বর্তমানে দেওয়ার বৈশিষ্ট্যের কথা বলেন। কমিউনিটির ভালো দিক এবং বিভিন্ন সমস্যার কথা গভীর পর্যালোচনার মাধ্যমে সামনে নিয়ে আসার আহ্বান জানান তিনি। 

তিনি সামনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের ইঙ্গিত এবং বাংলাদেশের কথা সাহসের সঙ্গে তুলে ধরতে হবে। আয়োজনস্থলে লাল-সবুজের ছোঁয়ার কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন- বাংলা প্রেস ক্লাব বার্মিংহামের সাংবাদিকদের আজকের অনুষ্ঠান প্রমাণ করেছে তাদের অবস্থান বাংলাদেশের পক্ষে।

স্বাগত বক্তব্যে সভাপতি মোহাম্মদ মারুফ বলেন, বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডস সুস্থ ধারায় নিছক সাংবাদিকতা চর্চার মাধ্যমে কমিউনিটির ভালবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে। ২০১২ সালে প্রেস ক্লাব গঠনের পর থেকে সালে প্রেস ক্লাবের কার্যক্রম নিজেদের মধ্যে সীমিত রাখার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডস সাংবাদিকরা কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানগুলো অন্যদের সঙ্গে অত্যন্ত সৌহার্দের সঙ্গে কাভার করে থাকে। কমিউনিটিতে সাংবাদিকদের বিভাজনকেন্দ্রীক কোনো বিভাজন তৈরি হোক এটা বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডস কখনও চায় না।

বিশেষ অতিথির বক্তব্যে জনমত পত্রিকার সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা লন্ডনের বাইরেও সাংবাদিকরা যে ভালো কাজ করছেন তার দৃষ্টান্ত তিনি বার্মিংহামে দেখেছেন বলে উল্লেখ করে বলেন, দলমত নির্বিশেষে উপস্থিতিতে প্রতিয়মান হয় এখানে যারা সাংবাদিকতা করছেন, তাদের জনপ্রিয়তা রয়েছে এবং তাদের প্রতি মানুষের ভালবাসা ও আস্থা আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা