চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২২:৪৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ২২:৪৭ পিএম
মাদার তেরেসা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন সোলাইমান আলম শেঠ। সংগৃহীত ছবি
জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী সোলাইমান আলম শেঠ।
মাদার তেরেসার ১১৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে শনিবার (২৬ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি অভিজাত হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ইন্টারন্যাশনাল কনভেনার অফ মাদার তেরেসা অ্যাওয়ার্ড কমিটি এই অ্যাওয়ার্ড প্রদান করে।
সম্মাননা গ্রহণকালে সোলায়মান আলম শেঠ মাদার তেরেসার ভূয়সী প্রশংসা করে বলেন, মাদার তেরেসার মত একজন মহয়িসী নারী সারাজীবন মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। তিনি নিজের জীবনের কথা না ভেবে আমৃত্যু মানবকল্যাণে জীবনকে উৎসর্গ করে গেছেন।
এমন একজন মহিয়সী নারীর নামে প্রদত্ত অ্যাওয়ার্ড পাওয়ায় তিনি আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্মাননা প্রদান শেষে তিনি নৈশভোজেও অংশ নেন।