প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২২:৪৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ২২:৫৬ পিএম
দীর্ঘ চার দশক ধারাবাহিকভাবে বাংলা সংস্কৃতিতে অনবদ্য ভুমিকা রাখায় অস্ট্রেলিয়ায় ‘আইকনিক অ্যাক্টর’ অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা মাহফুজ আহমেদ।
রবিবার (২০ আগস্ট) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অ্যাওয়ার্ড দিয়ে সন্মানিত করা হয় মাহফুজ আহমেদকে। পার্থের বাংলাদেশি সুশীল সমাজ ও দক্ষ প্রফেশনাল ব্যক্তিদের উপস্থিতিতে এই আয়োজন ও আতিথিয়তায় মুগ্ধ হন অভিনেতা।
পার্থের ল্যাংফোর্ডের ফিউশন ইভেন্ট সেন্টারে জমকালো আয়োজনটি করে স্থানীয় প্রতিষ্ঠান বেঙল মিডিয়া।
মাহফুজ আহমেদ বলেন, আপনারা যে বাংলাদেশ রেখে এসেছেন, তা বদলে গেছে, অনেক এগিয়েছে, সেই সঙ্গে এগিয়েছে চলচ্চিত্র। অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশে বাংলা সিনেমার এমন জোয়ার আগে দেখেননি বলেও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে পার্থে বাংলা সংস্কৃতি বিকাশের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পাঞ্জেরি প্রিন্ট অ্যান্ড পাবলিকেশনের স্বত্ত্বাধিকারী কামরুল হাসান শায়ক। পার্থের স্থানীয়দের মধ্যে আমন্ত্রিত ছিলেন ড. আবু সিদ্দিক, ডা. শাহেদীন শহীদ, ডা. আনিসুর রহমান, ডা. মায়া, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান সেলিম, সাব্বির হোসাইন, মলি সিদ্দিকা, শহীদুল ইসলামসহ আরও অনেক সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্টজন।