× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংযুক্ত আরব আমিরাতে শোক দিবস পালন

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ২০:৪৭ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ২১:০৭ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তারা। প্রবা ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তারা। প্রবা ফটো

সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশ মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট ) দেশটির রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হয়।

শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং তার জীবন ও কর্মের ওপর আলোচনা সভা। শোক দিবস উপলক্ষে দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল সাড়ে ৮টায় জাতীয়সংগীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এরপর কনস্যুলেট জেনারেল ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ হতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় পর্বে সন্ধ্যায় রাখা হয় জাতীয় শোক দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

শোক দিবস উপলক্ষে দুই মিশনের কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। অনুষ্ঠানে মিশন কর্মকর্তা-কর্মচারী, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিটি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা