× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোজাম্বিকে ডাকাতের গুলিতে সাতকানিয়া সাদাকাত নিহত, বাড়িতে আর্তনাদ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২১:১১ পিএম

নিহত সাদাকাত উল্লাহ চৌধুরী। সংগৃহীত ছবি

নিহত সাদাকাত উল্লাহ চৌধুরী। সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার যুবক সাদাকাত উল্লাহ চৌধুরী। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের আর্তনাদ।

ছেলের মৃত্যুতে খাওয়া-ধাওয়া ছেড়ে দিয়েছেন মা রাবেয়া বেগম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবার। 

সাদাকাত উল্লাহ চৌধুরী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীন পাড়া এলাকার মৃত নুরুল কবির চৌধুরীর ছেলে।

গত শনিবার রাতে মোজাম্বিকের পিয়াসা প্রভিন্সিয়ার মেকাইয়েলা এলাকায় ডাকাতের গুলিতে তার মৃত্যু হয়।

সাদাকাতের বড় ভাই করিম উল্লাহ চৌধুরী জানান, ‘শনিবার (১০ জুন) মধ্য রাতে মোজাম্বিকের পিয়াসা প্রভিন্সিয়ার মেকাইয়েলায় তার দোকানে ডাকাত দল হানা দেয়। দেওয়াল ভেঙে দোকানে প্রবেশ করে ডাকাতরা সাদাকাতকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে। তার মৃত্যুতে আমার মা খাওয়া-ধাওয়া ছেড়ে দিয়েছেন। মৃত্যুর খবর শোনার পর থেকে তিনি শুধু আহাজারী করছেন।’

৭ বছর আগে সাদাকাত আফ্রিকার দেশ মোজাম্বিকে যায় জানিয়ে করিম উল্লাহ বলেন, সাদাকাতের মেকাইয়েলার প্রভিন্সিয়ার পিয়াসা পাহাড়ি এলাকায় একটি খাদ্যসামগ্রীর দোকান ছিল।  কোরবানির ঈদের পরে তার দেশে এসে বিয়ে করার কথা ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা