× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংযুক্ত আরব আমিরাত থেকে এনআইডির আবেদন জুলাইয়ে

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ২০:৫৩ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ২১:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র নেওয়ার আবেদন করতে পারবেন জুলাই থেকে। দেশটির বাংলাদেশ দূতাবাসে (আবুধাবিতে) ও বাংলাদেশ কনস্যুলেটে (দুবাইয়ে) এর জন্য প্রস্তুতি চলছে। জুন মাসে প্রস্তুতি শেষ করে ১ জুলাই থেকে আবেদন নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সেখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত মো. আবু জাফর জানিয়েছেন।

প্রবাসীরা অনলাইনের মাধ্যমে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমার সঙ্গে সঙ্গেই বায়োমেট্রিক তথ্য দেওয়ার দিনক্ষণ জানতে পারবেন আবেদনকারী। অনলাইনে আবেদন করার পর হার্ডকপি নিয়ে দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ স্ক্যান করাতে হবে।

নতুন জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হলেও শিগগিরই পুরোনো জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন সম্ভব হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বছর খানেকের মধ্যে দূতাবাস বা কনস্যুলেট থেকে সংশোধন করা সম্ভব হবে না। পরে সফটওয়্যার আপডেটের মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।

আবেদনের সঙ্গে প্রবাসীকে প্রসেসিং ফি বাবদ ৫০ দিরহাম দিতে হবে। এ ছাড়া হোম ডেলিভারি সেবাগ্রহণের ক্ষেত্রে আরও ১৫ দিরহাম ফি যোগ হবে বলে দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানিয়েছেন।

প্রবাসীরা বলছেন, প্রবাসে থেকেই জাতীয় পরিচয়পত্র পাওয়ার খবরে স্বস্তি এসেছে তাদের মাঝে। বিগত দিনের নানা ভোগান্তি এবার কমে আসবে। আমিরাতের এই কার্যক্রম সফল হলে অন্যান্য দেশেও চালুর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা