× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাই বিমানবন্দরে মানতে হবে যে নতুন নিয়ম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ২১:২৬ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ২১:৪২ পিএম

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কাউকে অভিবাদন জানাতে যাচ্ছেন? যদি উত্তর ’হ্যাঁ’ হয় তবে আপনাকে জানতে হবে নতুন নিয়ম, যা কার্যকর হয়েছে আজ বৃহস্পতিবার (৮ জুন) থেকে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, নতুন নিয়ম অনুসারে গণপরিবহন ও অনুমোদিত যানবাহন কেবল টার্মিনাল ওয়ানের সম্মুখভাগে যাওয়ার সুযোগ পাবে। যাত্রী তুলতে আসা গাড়িগুলো দুটি কার পার্ক ও ভ্যালেট পরিষেবা নিতে পারে। যানজট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

টার্মিনাল ওয়ানের কার পার্ক দুটি হলো কার পার্ক এ-প্রিমিয়াম এবং কার পার্ক বি-ইকোনমি।

টার্মিনাল ওয়ান থেকে ২ থেকে ৩ মিনিটের হাঁটা দূরত্বে কার পার্ক এ। এখানে ৫ মিনিটের জন্য ৫ দিরহাম, ১৫ মিনিটের জন্য ১৫ ও ৩০ মিনিটের জন্য ৩০ দিরহাম গুনতে হবে। এ ছাড়া দুই ঘণ্টার বেশি সময়ের জন্য ৩০, তিন ঘণ্টার বেশি সময়ের জন্য ৫৫, চার ঘণ্টার বেশি সময়ের জন্য ৬৫ দিরহাম গুনতে হবে। এ ছাড়া এক দিনের জন্য গুনতে হবে ১২৫ দিরহাম। 

টার্মিনাল ওয়ান থেকে ৭ থেকে ৯ মিনিট দূরত্বের কার পার্ক বি। এখানে এক ঘণ্টার জন্য ২৫, দুই ঘণ্টার জন্য ৩০, তিন ঘণ্টার জন্য ৩৫, চার ঘণ্টার জন্য ৪৫ ও এক দিনের জন্য ৮৫ দিরহাম গুনতে হবে। এ ছাড়া অতিরিক্ত দিনের জন্য গুনতে হবে ৭৫ দিরহাম।

সূত্র : খালিজ টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা