প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ০১:৪৬ এএম
আপডেট : ০৮ জুন ২০২৩ ১১:৫৯ এএম
মুহাম্মদ জোহরুল ইসলাম ও মুহাম্মাদ নাসিম আরাফাত মোল্লা। প্রবা ফটো
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) ২০২৩-২৪ সেশনের কমিটি গঠন করা হয়েছে। ৩১ মার্চ কুয়ালালামপুরে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় (ইউটিএম) এক বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) পিএইচডি গবেষক মুহাম্মদ জোহরুল ইসলামকে সভাপতি ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) স্নাতক অধ্যয়নরত মুহাম্মাদ নাসিম আরাফাত মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নবনির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন বিএসইউএমের প্রতিষ্ঠাতা সভাপতি এক্সট্রাঅর্ডিনারি কমিটির প্রধান ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহি।
কমিটির অন্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট ইউকেএমের মির্জা মুস্তাফিজুর রহমান, আইআইইউএমের মুহাম্মদ আরিজি উলফি, ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়ার গাজী আবু হুরায়রা, ইউএমপির আরিফ হোসাইন ও ইউপিএমের হাসিব মুহাম্মদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিটেনর আশরাফুল গনি পাবেল, সহকারী সাধারণ সম্পাদক সিটি ইউনিভার্সিটির জাকিয়া কামাল, অর্থ সম্পাদক আইআইইউএমের মুহাম্মদ সফিউল্লাহ, যুগ্ম অর্থ সম্পাদক ইউপিএমের মাহিয়ান জলিল, সহ-অর্থ সম্পাদক ইউএমের আশরাফুল আশিক, সাংগঠনিক সম্পাদক এমএমইউর মুহাম্মদ ইশতিয়াক আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইউইউএমের হাসিবুর রহমান এবং সহসাংগঠনিক সম্পাদক আইআইইউএমের সাজ্জাদ সিকদার সানি।
এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইউপিএমের ওসমান হারুন, ইউকেএম থেকে মুস্তাফিজুর রহমান, আইআইইউএম থেকে মুন্তাসির সিয়াম, জাফর জুনায়েদ, মুহাম্মদ রফিক, আবু হানিফা, আবদুল্লাহ আল জুবায়ের, মেকদাম বিন মামুন আদিব, সিটি ইউনিভার্সিটি থেকে আল আমিন, ইউনিটেন থেকে মনজুরুল ইসলাম, ফাহমিদা ইসলাম, ইউটিএম থেকে মুহাম্মদ ইউছুফ বিন ফোরকান, হাফিজ মুন্তাসির মিশান, আল বুখারি ইউনিভার্সিটি থেকে মুহাম্মদ জামাল হোসেন, আরিফা হাবিবা, জাহিদুল ইসলাম, ইউএমপি থেকে মুহাম্মদ শাফায়েত মাওলা, ও ফেরদৌস আলম।
সভায় বিশেষ অতিথি ছিলেন মাহসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএসইউএমের উপদেষ্টা ড. মুহাম্মদ আবুল বাশার, মালয়েশিয়ার যুব উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত মালয়েশিয়ার জাতীয় যুব কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও এশিয়া আফ্রিকা ইয়ুথ গভর্নমেন্টের ভাইস প্রেসিডেন্ট জুফিতরি যোহা ও বিএসইউএমের সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম।
২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২০ হাজার ছাত্রছাত্রীর সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশি শিক্ষার্থীদের দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে একতাবদ্ধ করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে সংগঠনটি বিভিন্ন সেমিনার, ক্যারিয়ার ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে আসছে।
সংবাদ বিজ্ঞপ্তি