× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যের সিভিক অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি আনোয়ারুল ইসলাম অভি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৭:৪৩ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১৮:৫৩ পিএম

সিভিক অ্যাওয়ার্ড নিচ্ছেন সাংবাদিক ও সংগঠক আনোয়ারুল ইসলাম অভি। ছবি : সংগৃহীত

সিভিক অ্যাওয়ার্ড নিচ্ছেন সাংবাদিক ও সংগঠক আনোয়ারুল ইসলাম অভি। ছবি : সংগৃহীত

মানবিক ও সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের মর্যাদাপূর্ণ সিভিক অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক ও সংগঠক আনোয়ারুল ইসলাম অভি। 

মঙ্গলবার (২ মে) বিকালে পূর্ব লন্ডনের দ্যা আর্টস প্যাভিলিয়নে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বারার স্পিকার কাউন্সিলার শাফি আহমেদ আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্পিকার কাউন্সিলার শাফি আহমেদ, ডেপুটি মেয়র কাউন্সিলার মায়ুম তালুকদার, ইন্টারমিন চিফ এক্সিকিউটিভ স্টিপেন হ্যালসি।

টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের সিভিক অ্যাওয়ার্ড একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। প্রতিবছর একটি নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকতা ও চ্যারিটি কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। চলতিবছর ১২ জনকে সিভিক সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। 

সিভিক এওয়ার্ডের রীতি অনুযায়ী পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, পরিবার, অ্যাওয়ার্ডের নমিনেটর, নির্বাচিত কাউন্সিলার এবং ডেমোক্রেটিক সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা