যুক্তরাষ্ট্র প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১১:৫৪ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৩:৪৬ পিএম
জ্যাকসন হাইটসের একটি রেস্তোরায় বৃহত্তর চট্রগাম জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সভায় বক্তব্য দিচ্ছেন জয়নাল আবেদীন ফারুক। প্রবা ফটো
সরকার পতনের আন্দোলনে আগামী ঈদের পর যুবকের শক্তি নিয়ে মাঠে নামবো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।
তিনি বলেন, ক্ষমতাসীন নেতারা পালানের মতো স্টেশন খুঁজে পাবে না। ঈদের পর ৪০ বছরের যুবকের শক্তি নিয়ে আন্দোলনের মাঠে নামবে ৭২ বছরের জয়নাল আবেদীন ফারুক।
সোমবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় বৃহত্তর চট্রগাম জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তার মতো বুদ্ধিমান লোক দুনিয়ায় পাওয়া কঠিন। আওয়ামী লীগ তারেক রহমানের ভয়ে ভীত। তিনি অবশ্যই বাংলাদেশে যাবেন। রাষ্ট্রনায়ক হবেন ইনশাল্লাহ।
তিনি সভায় বিএনপির জাতীয় কমিটিতে যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত ৩ নেতাকে একসাথে কাজ করে সংঠনকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে কেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি পাঠানোর দাবি করেন। তারা বলেন, গত ১২ বছর ধরে কোনো কমিটি নেই। এ জন্যই দলে একাধিক গ্রুপ তৈরি হয়েছে। আগামী ২ মাসের মধ্যে কমিটি দাবি করেন তারা। কেউ কেউ মিল্টন ভূঁইয়াকে আগামী সংসদ নির্বাচনে সন্দ্বীপ থেকে মনোনয়ন দেবার জন্য দাবি জানান।
মিল্টন ভূঁইয়া সবংর্ধনার জবাবে বলেন, ঐক্যবদ্ধভাবেই আমরা কেন্দ্র থেকে কমিটি আনব। ঈদের পর দলীয়ভাবে বসে যতো মতভেদই থাকুক না কেন, তা দূর করা হবে।
জসিম ভূঁইয়া বলেন, ১/১১ আন্দোলনে অনেকে ছিলেন না। তারা এখন বিএনপি করেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার প্রথম আলোর ঠেলাই সামলাতে পারছে না। বিএনপির ঠেলা থামাবে কেমনে।
সভা উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল খান, জসিম ভূঁইয়া, আব্দুস সবুর, মোশাররফ সবুজ, আবু সাইয়িদ আহমেদ, ইঞ্জিনিয়ার সায়েম, মাকসুদুল এইচ চৌধুরী, আব্দুল বাতেন, পারভেজ সাজ্জাদ, জাহাঙ্গীর হোসেন, রিয়াজ মাহমুদ, সাইদুল খান ডিউক, সুলতান আহমেদ চৌধুরী,গিয়াস আহমেদ, মাহবুব, আব্দুল মান্নান হোসেন, আবুল কাশেম, আমানত হোসেন আমান, সাহাদত হোসেন রাজু, কামাল উদ্দীন, নুরুল আলম, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, শরীফ হোসেন, মাজহারুল ইসলাম জনি, কাওসার আহমেদ, সাজু আহমেদ, আতিকুল এইচ আহাদ, হুমায়ুন কবির ও আনোয়ার হোসেন প্রমুখ।