× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৬:৩১ পিএম

শারজায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর জরুরি সভায় উপস্থিত সংগঠনটির নেতাকর্মীরা। প্রবা ফটো

শারজায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর জরুরি সভায় উপস্থিত সংগঠনটির নেতাকর্মীরা। প্রবা ফটো

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেছে আমিরাতে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে দেশটির শারজায় সংগঠনের এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ, যুগ্মসম্পাদক এসএম মুদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইছমাইল, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শাফায়াত উল্লাহ, মুহাম্মদ ওসমান চৌধুরী, মুহাম্মদ ইরফানুল ইসলাম, জাসেদুল ইসলাম, আশরাফুল ইসলাম ভূইয়া, মুহাম্মদ নিয়াজ, আরিফ সিকদার বাপ্পী, খোরশেদুল ইসলাম জাসেদ, ইয়াসির আরাফাত খোকন ও মুহাম্মদ উসমান সরওয়ার।

সভায় সংগঠনের নতুন কর্মশালাসহ বেশ কয়েকটি কর্মসূচি হাতে নেওয়া হয়। এ ছাড়া অসুস্থ সদস্য ইমদাদুল হক তৈয়বের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা